২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

মেলায় শ্লীলতাহানির শিকার ভারতীয় মন্ত্রীর মেয়ে

অনলাইন ডেস্ক : মহারাষ্ট্রে শিবরাত্রির মেলায় শ্লীলতাহানির শিকার হয়েছেন ভারতের যুব ও ক্রীড়ামন্ত্রী রক্ষা খাড়কের মেয়ে। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। সঙ্গে মহরাষ্ট্রে মেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই জুনিয়র মন্ত্রী। পুলিশের কাছে তিনি অভিযোগ জানানোর পর রাজ্যটিতে আইন ও শাসন নিয়ে সরব হয়েছে বিরোধী দল ভারতীয় কংগ্রেস।

সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (২ মার্চ) জানিয়েছে, আজ যুব ও ক্রীড়ামন্ত্রী পুলিশের কাছে অভিযোগ দিতে যান। ক্ষমতাসীন বিজেপির এ নেত্রী পুলিশ স্টেশনের বাইরে সাংবাদিকদের বলেন, “শিবরাত্রিতে কোঠালিতে প্রতিবছর একটি মেলার আয়োজন করা হয়। আমার মেয়ে গত পরশুদিন এই মেলায় যায় এবং সেখানে তাকে কিছু ছেলে হেনস্তা করে। আমি এখানে অভিযোগ জানাতে এসেছি। আমি এখানে বিচার চেতে এসেছি একজন মা হিসেবে। কোনো মন্ত্রী অথবা এমপি হিসেবে নয়।”

আরও পড়ুনঃ   ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

মুক্তিনগর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট কুশান্ত পিংডে জানিয়েছেন, অভিযুক্তরা কয়েকজন মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। ওই সময় তাদের বডিগার্ডরা বাধা দিলে তারা মারামারিতে জড়ায়। তিনি সাত অভিযুক্তের নাম জানিয়েছেন। যাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে এক্ষেত্রে রাজনৈতিক কোনো চাপ নেই দাবি করে পুলিশের এই কর্মকর্তা বলেছেন, শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা হয়েছে। এছাড়া মামলা হয়েছে পিওসিএসকো আইনেও। সঙ্গে যুক্ত করা হয়েছে আইসিটি আইনটি। কারণ অভিযুক্ত ছেলেরা মেয়েদের ভিডিও-ও ধারণ করেছিল।

মহারাষ্ট্রের এ মুহূর্তে ক্ষমতায় রয়েছে বিজেপি। সেই দলের নেত্রীর মেয়ের শ্লীলতাহানির শিকার হওয়ার বিষয়টি বেশ চাঞ্চল্য তৈরি করেছে। যুব ও ক্রীড়ামন্ত্রী প্রশ্ন রেখেছেন, “যদি আমার নিজের মেয়ে নিরাপদ না থাকে। অন্যদের পরিস্থিতি কী হবে? আমি এখানে রাজ্য সরকারের কঠোর আইন প্রয়োগ দাবি করছি। যদি একজন জনপ্রতিনিধির মেয়ে হেনস্তার শিকার হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার কী হবে?”

আরও পড়ুনঃ   মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলি ইউনিটের ওপর নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

রক্ষা খাড়কে রাভির থেকে তিনবার এমপি হয়েছেন। তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রে মেয়েদের বিরুদ্ধে অপরাধ অনেক বেড়েছে এবং এখানে আইনকে কেউ ভয় পায় না। অনেক মেয়ে হেনস্তার শিকার হয়েও সামনে আসে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের আর চুপ করে থাকা যাবে না। তিনি জানিয়েছেন, এ ঘটনার প্রেক্ষিতে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST