২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডা, জেলেনস্কি বললেন দরকার ছিল

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওভাল অফিসে প্রবেশের আগেই তার সঙ্গে তর্কে না জড়াতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে দেওয়া হয়েছিল। বৈঠকের কয়েক ঘণ্টা আগে একজন মার্কিন সিনেটরের কাছ থেকে তিনি ওই সতর্ক বার্তা পেয়েছিলেন।

মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় লিপ্ত না হতে ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্ক করে দিয়েছিলেন সাউথ ক্যারোলিনার রিপাবলিকান দলীয় সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি জেলেনস্কিকে পরামর্শ দিয়ে বলেছিলেন, ‘‘বৈঠকে তার সঙ্গে বিতর্কে যাবেন না।’’

নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে গ্রাহাম বলেছেন, ‘‘আমি বলেছিলাম, নিরাপত্তা চুক্তির বিষয়ে তর্ক করবেন না।’’

কিন্তু বৈঠক শুরু হওয়ার পর ইউক্রেন যুদ্ধের প্রচেষ্টা ও মার্কিন সামরিক সহায়তা ঘিরে দেখা দেওয়া অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জেলেনস্কি। রাশিয়া-ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে আরও আক্রমণাত্মক মার্কিন পদক্ষেপ গ্রহণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। তার এই আহ্বানের পর উভয় প্রেসিডেন্টের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময়ের সূত্রপাত হয়।

আরও পড়ুনঃ   ইরানে ইসরায়েলি হামলা,লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম

পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের কৃতজ্ঞতা বোধ নেই বলে অভিযোগ করেন। এরপর যা ঘটেছিল তাকে নজিরবিহীন ঘটনাই বলা যায়। কারণ বৈঠকে দুই প্রেসিডেন্টের তীব্র বাগবিতণ্ডা প্রকাশ্যেই চলছিল, সেখানে সাংবাদিকদের সামনে এই ঘটনা ঘটে। পরে আকস্মিকভাবে হোয়াইট হাউস ত্যাগ করেন জেলেনস্কি। এমনকি দুই দেশের মাঝে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও সেটি হয়নি।

মস্কোর সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে ইউক্রেনের আলোচনা করা উচিত বলে বার বার পরামর্শ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্টের এমন অবস্থানে জেলেনস্কি ও তার ইউরোপীয় মিত্রদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ   সিরিয়ার চতুর্থ শহর দখল করে নিল বিদ্রোহীরা

প্রাথমিকভাবে মধ্যস্থতাকারী হিসাবে অবস্থান নেওয়া সিনেটর গ্রাহাম সাংবাদিকদের বলেছেন, জেলেনস্কির ‘‘পদত্যাগ’’ এবং ইউক্রেন থেকে এমন কাউকে পাঠানো দরকার, যার সঙ্গে আমরা কাজ করতে অথবা পরিবর্তন ঘটাতে পারি। রিপাবলিকান দলীয় অন্যান্য সিনেটররাও ওই বৈঠকে জেলেনস্কির বাগবিতণ্ডার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্পের প্রতি জেলেনস্কি সম্মান প্রদর্শন করেননি বলে অভিযোগ করেছেন তারা।

তবে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য-বিনিময়ের ঘটনায় নিজের অবস্থানে অনড় রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরবর্তীতে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি স্বীকার করেছেন যে ট্রাম্পের সঙ্গে বাক্য বিনিময় বেশি উত্তপ্ত হয়ে গেছে। তবে এটার দরকার ছিল বলে জোর দিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST