২৭ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আমরা কৃতজ্ঞ, কিন্তু মার্কিন চুক্তিতে ১০ সেন্ট ঋণ পরিশোধও মানবো না

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ঋণ পরিশোধের কোনও বিষয় মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমরা (যুক্তরাষ্ট্রের কাছে) কৃতজ্ঞ। তবে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে “১০ সেন্ট ঋণ পরিশোধও” গ্রহণ করবে না কিয়েভ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার কিয়েভে সাংবাদিকদের বলেন, “প্রশ্ন এটা নয় যে— আমরা অকৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ। কিন্তু যদি পরবর্তী চুক্তিতে এমন কোনও শর্ত থাকে যে— নতুন সাহায্য বিনামূল্যে দেওয়া হবে না, তাহলে আমি করব না।”

জেলেনস্কি এই দাবিও অস্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য খনিজ সম্পদের চুক্তিতে কোনও বিশাল ঋণ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, “৫০০ বিলিয়ন ডলার ঋণ নেই, ৩৫০ বিলিয়ন ডলার বা ১০০ বিলিয়ন ডলারও নেই। এটা আমাদের জন্য অন্যায্য হবে।”

আরও পড়ুনঃ   ভারতে বাংলাদেশিকে ৭ বছরের কারাদণ্ড

জেলেনস্কি নিশ্চিত করেছেন, চুক্তিটির অনুমোদনের প্রয়োজন নেই, বরং ইউক্রেনের সামরিক শক্তি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি। তিনি বলেন, “আমি সেনাবাহিনীকে আগের মতোই রাখব কারণ এটি নিরাপত্তার সর্বোত্তম গ্যারান্টি।”

তিনি উল্লেখ করেছেন, চুক্তিতে ১০ম পয়েন্টে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির “অন্তত একটি উল্লেখ” অন্তর্ভুক্ত রয়েছে। তার মতে: “কর্মকর্তারা আমাকে ব্রিফ করেছেন এবং এটি সেখানে রয়েছে। এটা গুরুত্বপূর্ণ।”

শুক্রবার যুক্তরাষ্ট্রে সম্ভাব্য সফর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার আশা করছেন। তিনি বলেন: “আমন্ত্রণ রয়েছে। (উভয় সরকারপ্রধানের) অফিসগুলো কাজ করছে। কখন এবং কী হবে তা দেখার জন্য আমরা অপেক্ষা করছি।”

আরও পড়ুনঃ   জর্ডানের নতুন প্রধানমন্ত্রী জাফর হাসান

জেলেনস্কি জানিয়েছেন, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে বৈঠকের জন্য লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের পরে — আমি যদি যাই — আমি লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছি,এবং ঠিক তার পরে আমরা কেয়ার স্টারমারের পাশাপাশি সেখানে ইউরোপীয়দের সাথে দেখা করব।”

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য এই চুক্তিটি একটি বড় সাফল্য হতে পারে তবে বড় সাফল্য ট্রাম্পের সাথে কথোপকথনের ওপরই নির্ভর করছে। জেলেনস্কি বলেছেন, তিনি চুক্তির চূড়ান্ত সংস্করণ পর্যালোচনা করেননি তবে ইউক্রেনীয় কর্মকর্তারা এটিকে ইতিবাচকভাবে দেখছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST