৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

সার্জিক্যাল টেপ দিয়ে হাত-পা-মুখ বেঁধে শিশুকে হত্যা, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক : বাগেরহাটের মোল্লাহাটে চাঞ্চল্যকর সাড়ে তিন বছর বয়সী শিশু আহসান উদ্দিন বিশ্বাস হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার কচুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তদাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামের মো. আসাদ শেখের ছেলে মো. আকবর শেখ (২৩) এবং আফজাল শেখের ছেলে হিজবুল্লাহ শেখ (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল সোমবার (৮ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান।

আরও পড়ুনঃ   জমির দখল না দিতে শ্লীলতাহানির অভিযোগ

এর আগে শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামে নানা ফিরোজ আহমেদের বাড়ি থেকে আম কুড়াতে বের হয়ে নিখোঁজ হয় শিশু আহসান উদ্দিন বিশ্বাস। ওই দিন রাতেই শিশুটির বাবা কামরুজ্জামান বিশ্বাস বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। পর দিন শনিবার (৬ এপ্রিল) দুপুরে কচুড়িয়া এলাকার দাউদের পানের বরাজের পাশ থেকে পলিথিন ও সার্জিক্যাল টেপ দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রোববার শিশুটির বাবা বাদী হয়ে মোল্লাহাট থানায় মামলা করেন।

আরও পড়ুনঃ   চুরির অপবাদে দারোয়ানকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, সাধারণ ডায়েরি করার পর থেকে শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপর ছিল। এক দিন পরে আমরা এলাকাবসীর সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করি। পরে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন। মামলার দুই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়াও এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে পুলিশ কাজ করছে। জমিজমা সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুব শিগগিরই হত্যার বিষয়ে সকল ধারণা দেওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১০

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১২

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৩

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৪

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৫

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৬

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৭

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

১৯

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

২০

Design & Developed by: BD IT HOST