৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে দুই ব্যবসায়ীকে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে দোকানে ভাঙচুর চালিয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনার প্রতিবাদে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যাবসায়ীরা। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে লালপুর উপজেলার লালপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীরা হলেন নুরুল্লাহপুর গ্রামের ওমরের ছেলে আহি (২১) ও রামকৃষ্ণপুর গ্রামের জমির মন্ডলের ছেলে আশিকুজ্জামান (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর বাজারের চাঁদের হাট কসমেটিকস দোকানের মালিক আহিরের সঙ্গে কোম্পানির সেলসম্যান মাসুমের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মাসুম একই গ্রামের মানোয়ার হোসেন নান্টুর ছেলে অপূর্বসহ বেশ কয়েকজনকে ডেকে নিয়ে এসে আহির দোকানে অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং চাপাতি দিয়ে দুই দোকানিকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর আহতদের উদ্ধার করে স্থানীয়রা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুনঃ   আবাসিক হোটেল থেকে নারীসহ ১৬ জন আটক

এদিকে এ ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন লালপুর বাজারের ব্যবসায়ীরা। পরবর্তীতে মিছিলটি লালপুর থানার দিকে এগিয়ে গেলে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

লালপুর বনিক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক জানান, ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

আরও পড়ুনঃ   নওগাঁয় ফসলের মাঠ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

এ বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, দুপুরে কোম্পানির সেলসম্যান দুইজন ব্যাবসায়ীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST