৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নওগাঁয় ফসলের মাঠ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার খলসি বাজার এলাকায় সড়কের পাশে ফসলের মাঠ থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ীর নাম ফয়জুল ইসলাম (৫০)। তিনি বদলগাছীর বালুভরা ইউনিয়নের ঢেকরা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। পেশায় গুড় ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাবুল হোসেন নামের স্থানীয় এক কৃষক খলসি বাজারের কাছাকাছি তাঁর পটলের খেতে কাজ করতে গিয়ে দেখতে পান পাশেই একটি মরদেহ পরে আছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা সেখানে গিয়ে মরদেহটি ফয়জুল ইসলামের বলে শনাক্ত করেন। পরে ঘটনাটি থানা-পুলিশকে জানালে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে জেনেছি তিনি দীর্ঘদিন শারীরিকভাবে বিভিন্ন অসুস্থায় ভুগছিলেন। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হতে পারে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অসুস্থতাজনিত কারণে মৃত্যু তা ময়নাতদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST