২৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বৈষম্যহীনভাবে সামর্থ্য অনুসারে কর নির্ধারণ করতে হবে-এনবিআর চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, বৈষম্যহীনভাবে যার যতটুকু সামর্থ্য আছে সেই ভাবে ট্যাক্স নির্ধারণ করতে হবে। এখনও আমাদের দেশে গরিবরা বেশি ট্যাক্স দেয়। আমাদের করের দুই-তৃতীয়াংশ আসে ভ্যাট থেকে আর এক-তৃতীয়াংশ আয়কর থেকে আসে। গরিবদের থেকে ট্যাক্স বেশি আসলে বুঝতে হবে তারা এখন সভ্য হয়নি।

আজ ( ২৫ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে ২০২৫-২৬ অর্থ বছরের প্রাক বাজেট বিষয়ে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের কাছাকাছি আমাদের মতো যে দেশগুলো রয়েছে তাদের তুলনায় আমাদের কর-জিডিপি অনুপাত সবচেয়ে কম। এমনকি পাকিস্তান থেকেও এখানে আমরা পিছিয়ে আছি। উন্নত দেশগুলোর কর জিডিপি অনুপাত ৪০ ভাগের উপরে। আর আমাদের তা মাত্র ৭ ভাগ।

আরও পড়ুনঃ   বাংলাদেশের পর রেকর্ডের পাতায় আফগানিস্তান

তিনি বলেন, আমরা যখনই আমাদের প্রশাসনিক সংস্কার বা অর্থনৈতিক অবস্থা অথবা দেশের উন্নয়ন নিয়ে আলোচনা করি তখনই সবশেষ যে কথাটি আসে তা হচ্ছে, আমরা রাজস্ব আহরণ করতে না পারলে কোনো কিছুই হবে না। ৫৩ বছর ধরে আমরা যে ঋণ করেছি সেই ঋণের আকার শুধু বড় হচ্ছে। এমনও বলা হয় যে, আমরা যদি আজকে ঋণ নেওয়া বন্ধ করে দেই তারপরও বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ ঋণের যে স্টক আছে এগুলো পরিশোধ করা অনেক কঠিন হয়ে যাবে।

তিনি আরও বলেন, এখন আমাদের ১ কোটি ১২ লাখ আয়কর সনদধারী আছে। গত এক দশকে আয়কর সনদধারী ৮৫ লাখ বেড়েছে, কিন্তু রিটার্ন দেয় মাত্র ৪০ লাখ। এর মধ্যে ট্যাক্স দেয় না আবার ২৫ লাখ। মাত্র ১৫ লাখ মানুষ ট্যাক্স দেয়। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গ্রামের অর্থনীতি এখন অনেক বড় হয়েছে। গ্রামের প্রতিটি বাড়িতে এখন এন্ড্রয়েড ফোন, টেলিভিশন, ওয়াইফাই সংযোগ আছে। উপজেলা পর্যায়ে এখন অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে কিন্তু সেখানকার মানুষ আমাদের ট্যাক্স নেটের আওতায় নেই। তিনি উপজেলা পর্যায়ে ট্যাক্স নেটের মধ্যে নিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ   রাবিতে বিভিন্ন দাবিতে প্রগতিশীল শিক্ষকদের অবস্থান কর্মসূচি

এসময় এনবিআর চেয়ারম্যান চাণক্যের উদ্ধৃতি উল্লেখ করে বলেন, কর প্রদানকারীদের সাথে এমনভাবে আচরণ করতে হবে যেন তার পরবর্তী প্রজন্মরা তাদের ব্যবসাটা অব্যহত রাখতে পারে।

মতবিনিময় সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১১

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১২

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৩

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৪

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৮

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৯

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

২০

Design & Developed by: BD IT HOST