৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পর রেকর্ডের পাতায় আফগানিস্তান

অনলাইন ডেস্ক : মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের অন্যতম প্রধান হোম ভেন্যু। বর্তমানে অন্যান্য শহরে তাদের আন্তর্জাতিক ম্যাচ হতে দেখা গেলেও, লম্বা সময় ধরে বেশিরভাগ ম্যাচ হতো মিরপুরে। তারই কল্যাণে টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডটাও টাইগারদের দখলে। এবার আফগানিস্তান তাদের সেই এলিট লিস্টে নাম লিখিয়েছে।

শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ এখন পর্যন্ত ৪৮টি টি-টোয়েন্টি খেলে জিতেছে ২৪টিতে। যা নির্দিষ্ট ভেন্যুতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর হিসেবে নির্দিষ্ট একটি দলের সর্বোচ্চ জয়ের রেকর্ড। আফগানিস্তান এই তালিকায় দুইয়ে রয়েছে। গতকাল তারা শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২৯তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে পেয়েছে ২০তম জয়। বিশ্বের দ্বিতীয় পূর্ণ সদস্য দেশ হিসেবে ফরম্যাটটিতে তারা এক ভেন্যুতে ন্যূনতম ২০ ম্যাচে জয় পেল।

আরও পড়ুনঃ   দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

এক ভেন্যুতে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয়
বাংলাদেশ – শের-ই বাংলা জাতীয় স্টেডিয়াম – ৪৮ ম্যাচে ২৪ জয়
আফগানিস্তান – শারজাহ ক্রিকেট স্টেডিয়াম – ২৯ ম্যাচে ২০ জয়
পাকিস্তান – দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম – ৩২ ম্যাচে ১৮ জয়
পাকিস্তান – লাহোর গাদ্দাফি স্টেডিয়াম – ২৬ ম্যাচে ১৬ জয়
দক্ষিণ আফ্রিকা – জোহানেসবার্গ ওয়ান্ডারার্স স্টেডিয়াম – ২৬ ম্যাচে ১৪ জয়

পাকিস্তান, স্বাগতিক আরব আমিরাত ও আফগানদের নিয়ে ত্রিদেশীয় সিরিজ চলছে। গতকাল (শুক্রবার) আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৪ উইকেটে ১৭০ রান তোলে। জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য ছিল ১৭১ রান, কিন্তু তারা শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬৬ রানে থেমে যায়। আফগানদের পক্ষে ৩৫ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক ইব্রাহিম জাদরান। তার সঙ্গে ওপেনিংয়ে রহমানউল্লাহ গুরবাজ যোগ করেন ৪০ রান (৩৮ বল)।

আরও পড়ুনঃ   ভাটাপাড়া ফারুকিয়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

উদ্বোধনী জুটিতে ১২ ওভারে ৯৮ রান তুলে ফেলে আফগানিস্তান। এ ছাড়া করিম জানাত ১৪ বলে ২৮ এবং গুলবাদিন নাইব অপরাজিত থাকেন ১৪ বলে ২০ রান নিয়ে। আমিরাতের বাঁ-হাতি স্পিনার হায়দার আলি নেন ২ উইকেট।

জবাবে আমিরাতের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তিনি ২৯ বলে ৪৪ রান করেন। পাঁচ নম্বরে নেমে আসিফ খান করেন ২৮ বলে ৪০ রান। আফগানিস্তানের পক্ষে ফারিদ আহমদ মালিক, মুজিব-উর-রহমান, শরফুদ্দিন আশরাফ, নূর আহমদ ও আব্দুল্লাহ আহমদজাই প্রত্যেকে একটি করে উইকেট নেন। আমিরাতই মূলত জয়ের পথে ছিল, কিন্তু ফরিদ আহমেদের শেষ ওভারে তারা ১৭ রানের সমীকরণ মেলাতে পারেনি। হেরেছে ৪ রানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১০

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

১২

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

১৩

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১৫

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১৬

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৭

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৮

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৯

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST