২৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশ শেষে হামলা, গুরুতর আহত ১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক মহলদারপাড়ায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী সমাবেশ শেষে শনিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় এক ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত মো. আকাশ আলী (৩৫) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর বড় ভাই মো. সুমন হোসেন বিকি (৩৭) বোয়ালিয়া মডেল থানায় এজাহার দায়ের করেছেন। তার অভিযোগ, গত ২২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত সমাবেশ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় খালেক খানের বাড়ির সংলগ্ন বাঁধের ওপর পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী আকাশ আলীর ওপর হামলা চালায়।

আরও পড়ুনঃ   আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার,মালামাল উদ্ধার

অভিযোগে বলা হয়, শেখেরচক এলাকার মোঃ ডলার (৩২), বিশাল (২৬), সঞ্জু ওরফে আরেফিন (৩৫), মনোয়ার ইভেন (৩২), রাজা (৩২), ফায়সাল (৩৩) ও কলি (২৮) নামের সাতজন এ হামলায় জড়িত। এদের মধ্যে ডলার ধারালো খুর দিয়ে আকাশের ঘাড়ে আঘাত করে এবং বাকিরা কান্তাই দিয়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। হামলাকারীরা আকাশ আলীর কাছ থেকে সমাবেশ পরিচালনার নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আকাশ আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে শেখেরচক এলাকার মো. তোজিম (৫৫) ও মালা রানী (৬০) সহ আরও অনেকে হামলার বিষয়ে অবগত আছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST