২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির ২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক : ফেব্রুয়ারির ২২ দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে প্রবাসী দেশে পাঠিয়েছেন ১৯২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ২৩ হাজার ৫৪৬ কোটি টাকা। এ হিসেবে ফেব্রুয়ারির ২২ দিনে প্রতিদিন প্রবাসী আয় এলো ৮ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৫৪৫ টাকা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকে হিসাব মতে, ফেব্রুয়ারি মাসে আগের মাসগুলোর চেয়ে তুলনায় বেশি প্রবাসী আয় এসেছে। জানুয়ারিতে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৭ কোটি ২৮ লাখ ৪১ হাজার ডলার। আর আগের বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠিয়েছিলেন ৭ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৭১৪ ডলার।

আরও পড়ুনঃ   ৪ দিনে দেশের রিজার্ভ কমলো ৩৩ মিলিয়ন ডলার

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল ৬৮ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার। এবং ৪২ লাখ ৯০ হাজার ডলার।

আরও পড়ুনঃ   বাংলাদেশকে সাড়ে ১০ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রতিবেদনে আরও বলা হয়, ১ ফেব্রুয়ারি রেমিট্যান্স এসেছে ১ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার, ২ থেকে ৮ ফেব্রুয়ারি দেশে এসেছে ৬৫ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স, ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ৬৪ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি দেশে এসেছে ৬১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলার। গড়ে প্রতিদিন দেশে এসেছে ৮ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী

বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

নিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ

আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ

পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা

বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা

১০

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

১১

রাসিক কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

১২

বেনাপোল বন্দর দিয়ে ৫ হাজার টন চাল আমদানি

১৩

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

১৪

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন এমপি, খেলেন সাধারণ রোগীদের খাবার

১৫

বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

নগরীতে ডিবি ও র‌্যাবের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ

১৮

রাজশাহীতে ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

১৯

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

২০

Design & Developed by: BD IT HOST