৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

৪২ বছরেও কেন অবিবাহিত, খোলামেলা কথা বললেন পায়েল

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের একজন পায়েল সরকার। দেব থেকে শুরু করে সোহম-আবির একাধিক তারকার সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি।

সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘আবার অরণ্যের দিনরাত্রি’ ছবিটি। সিনেমা মুক্তির আগেই দাদাগিরির মঞ্চে হাজির হলেন এই তারকা। যেখানে নিজের ‘সিঙ্গেল’ জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

পায়েলের বর্তমান বয়স ৪২ বছর। তার সমসাময়িক অধিকাংশ অভিনেত্রী বিয়ে করে সংসার করছেন। তবে পায়েল এখনও অবিবাহিত থেকে গেছেন।

ব্যক্তিজীবনে এই নায়িকার প্রেমের সম্পর্ক ছিল রাজ চক্রবর্তীর সঙ্গে। কিন্তু সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। এ বিষয়ে ‘দাদাগিরি’র মঞ্চে পায়েল জানান, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি এখনও কেন সিঙ্গল। আসলে বাঙালি পরিবারে মেয়ের বাবারা এত পজেসিভ।

আরও পড়ুনঃ   ৫০ নাকি ৫২— বিতর্কের মাঝে বয়স জানিয়ে পোস্ট মালাইকার

পায়েলকে মাঝখানে থামিয়ে সৌরভ জানতে চান, ‘তাহলে বলছো তুমি সিঙ্গল বাবা-মায়ের জন্য’। সম্মতি জানিয়ে অভিনেত্রী যোগ করেন,‘যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তার চেয়েও বেশি কঠিন বাবা-মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া। আমার কথা তো ছেড়ে দাও, বাবা-মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না।’

রাজের সঙ্গে প্রেমের কথা খোলাখুলি পায়েল স্বীকার করেননি কোনোদিন। তবে এই সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। সম্পর্ক ভাঙার পর পায়েল বলেছেন, জীবন নিয়ে দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, এই প্রেম নাকি পূর্ণতা পাওয়ার ছিল না।

এরপরই সানার প্রসঙ্গ টানেন পায়েল। সৌরভের কোর্টে বল ঠেলে বলেন, ‘ধরো, সানা বড় হচ্ছে। ও যদি তোমার সামনে এসে বলে ও কাউকে ভালোবাসে, এটা ওর বয়ফ্রেন্ড। দেখবে তোমার পৃথিবীটা কেমন উল্টোপাল্টা হয়ে যাবে।’

আরও পড়ুনঃ   সামান্থার চেহারা নিয়ে কটাক্ষ, যা বললেন অভিনেত্রী

জবাবে সৌরভ বলেন, সানা তাকে পাত্তা দেয় না। এরপরই জানিয়ে দেন, সানার বয়ফ্রেন্ডকে ১০টা প্রশ্ন করবেন তিনি, তবে তাকে নিয়ে কোনও আপত্তি থাকবে না। কারণ সানার প্রেমিক কোনোভাবেই দাদার জগতটা বদলাতে পারবে না।

নিজের প্রেম নিয়ে তেমন লুকোচুরি করেন না পায়েল। কিন্তু তিনি সবসময়েই বলেন, প্রেমিক বলে কাউকেই নাকি মনে ধরে না তার! পায়েলকে আগামীতে দেখা যাবে শাকিব খানের ‘দরদ’ সিনেমায়। যেখানে তার সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST