২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘সংকটজনক’: ভ্যাটিকান

অনলাইন ডেস্ক : বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছে ইউরোপের দেশ ভ্যাটিকান। শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

হাঁপানি, নিউমোনিয়াসহ আরও বেশকিছু শারীরিক জাটিলতা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে ‘উচ্চমাত্রায়’ অক্সিজেনও দিতে হচ্ছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।

শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানায়, “পবিত্র পিতার অবস্থা এখনও সংকটজনক। পোপ বিপদমুক্ত নন”।

এছাড়া প্লাটিলেট কমে যাওয়ায় পোপকে রক্ত দিতে হয়েছে বলেও জানানো হয়েছে। যদিও এতো অসুস্থতার মধ্যেও ৮৮ বছর বয়সী এই ধর্মগুরু সজাগ রয়েছেন। এমনকি তিনি চেয়ারেও বসতে পারছেন। তবে নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে ‘উচ্চমাত্রায়’ অক্সিজেন দিতে হচ্ছে।

এর আগে পোপ ফ্রান্সিসের ফুসফুসে ‘জটিল সংক্রমণ’ ধরা পড়েছিল। বর্তমানে তিনি ইতালির রাজধানী রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ   রসায়নে নোবেল পেলেন তিনজন

প্রসঙ্গত, নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন পোপ ফ্রান্সিস। তিনি দীর্ঘদিন ধরেই হাঁপানিজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসযন্ত্রের সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

এর পাশাপাশি, পোপের শ্বাসনালীতে পলিমাইক্রোবিয়াল সংক্রমণও পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা খুবই খারাপ এবং তিনি কোনোভাবেই বিপদমুক্ত নন। ফ্রান্সিসের শরীরে সেপসিসের (গুরুতর রক্ত ​​সংক্রমণ) আশঙ্কা করছেন চিকিৎসকরা।

যদিও পোপের মেডিকেল টিম জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ফ্রান্সিসের শরীরে সেপসিসের কোনও লক্ষণ দেখা যায়নি এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলছে।

রোমের জেমেলি হাসপাতালের মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান ডা. সার্জিও আলফিয়েরি বলেন, পোপ ফ্রান্সিসের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে- তার সেপসিস হওয়ার আশঙ্কা। সেপসিসের ফলে অঙ্গ বিকল হয়ে পড়তে পারে এবং তার মৃত্যুও হতে পারে।

আরও পড়ুনঃ   কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

গত শুক্রবার ডা. আলফিয়েরি আরও জানান, পোপের শ্বাসকষ্ট এবং বয়সের কারণে তার সেরে ওঠা সত্যিই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হন। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। গত ১০০০ বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না-হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছেছেন।

প্রসঙ্গত, ভ্যাটিকান সিটির আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার। এটি ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীরবেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কোনও প্রাকৃতিক জলাশয়ই নেই। শহরটি মূলত একটি ছোট পাহাড়ের ওপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়।

ভ্যাটিকান সিটি ১৯২৯ সালে অস্তিত্ব লাভ করে। পোপ (বাংলায় ধর্মযাজক বা পাদ্রি) এখানকার রাষ্ট্রনেতা এবং তারা রাষ্ট্র শাসন করেন। ভ্যাটিকান সিটি সারাবিশ্বের রোমান ক্যাথলিকদের প্রতিনিধিত্ব করে। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১০

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১১

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৩

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৫

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৬

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৮

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৯

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST