১৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শুভকামনা জানালেন মাশরাফি

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এই মুহূর্তে দুবাইয়ে আছে বাংলাদেশ দল। আগামীকাল (বৃহস্পতিবার) শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে নাজমুল হোসেন শান্তরা। লাল-সবুজের দল মাঠে নামার আগে শুভকামনা জানালেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়।’

৮ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে ফিরছে ক্রিকেটের বহুল প্রতীক্ষিত এই আসর। মিনি বিশ্বকাপ নামে পরিচিত ওয়ানডে ফরম্যাটের এই প্রেস্টিজিয়াস আসরেই বাংলাদেশ পেয়েছে আইসিসি ইভেন্টে নিজেদের সবচেয়ে বড় সাফল্য। ২০১৭ আসরে মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল টিম টাইগাররা।

আরও পড়ুনঃ   দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

সেই আসরের ৬ জনকে এবারেও দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। আর সেটাই এবারের আসরে বাংলাদেশকে দিয়েছে সবচেয়ে অভিজ্ঞ দলের তকমা। ২০১৭ সালের আসরে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। যারা এবারের দলেও আছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বাস অটোরিকশা সংঘর্ষ : চালক নিহত

প্রসঙ্গত, গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব ছিলেন দেশের বেশির ভাগ তারকাই। তবে অনেকটা নিরব ভূমিকা ছিল মাশরাফির। যা নিয়ে কম সমালোচনা হয়নি। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও সবার কাছে পরিচিতি পেয়েছিলেন ক্রিকেট দিয়েই। তাই মাশরাফির নিরব থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেড়েছিলেন তার ভক্তরা।

এরপর এক ভিডিও বার্তায় নিজের অবস্থান জানান দিয়ে সব কিছুর জন্য দুঃখপ্রকাশ করেন মাশরাফি। সর্বশেষ বিপিএলেও খেলা হয়নি তার। এখনো অনেকটা আড়ালেই আছেন নড়াইল এক্সপ্রেস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST