১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে রেখেই জার্সি প্রকাশ, ভারতে মিশ্র প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের জার্সিতে ‘পাকিস্তান’ লেখা থাকবে কি না এ নিয়ে কম বিতর্ক হয়নি। শেষ পর্যন্ত আইসিসির নিয়মেই সায় দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অবশ্য রোহিত-বিরাট কোহলিদের ছবি প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানাচ্ছেন দেশটির অনেক সমর্থক।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে কম জটিলতা হয়নি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি অবস্থানে বৈশ্বিক এই টুর্নামেন্টটি মাঠে গড়ানো নিয়েই চরম অনিশ্চয়তা ছিল। দেশ দুটি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে সায় দিলেও, নতুন করে জার্সিতে পাকিস্তানের নাম রাখা নিয়ে বাগড়া বসিয়েছিল বিসিসিআই।

সাধারণত প্রতিযোগী প্রতিটি দলের জার্সিতে থাকে আয়োজক দেশের নাম। সে হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের নাম থাকার কথা, নিজেদের জার্সিতে সেটাই রাখতে চাচ্ছিল না ভারত। যা নিয়ে পাকিস্তানের কড়া প্রতিবাদের মুখে প্রতিক্রিয়া দিতে বাধ্য হয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পরে সুর নরম করে ভারতও।

আরও পড়ুনঃ   ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নতুন জার্সির কাঁধে ভারতের জাতীয় পতাকার তিন রং। লম্বা সাদা স্ট্রাইপ থাকলেও তার ওপর ছড়িয়ে রয়েছে গেরুয়া, সাদা, সবুজ রং। বাকি জার্সি চিরাচরিত নীল রংয়ের। বাঁদিকে বিসিসিআইয়ের লোগো। আর ডানদিকে লেখা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সঙ্গে লেখা ‘পাকিস্তান’।

এদিকে, বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি প্রকাশ্যে আসতেই দেশটির অনেকে নেটদুনিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। বিশেষ করে, সদ্য পাকিস্তানের মাঠে ভারতের পতাকা না ওড়ানোর খবর প্রকাশ্যে আসায়, ক্ষোভ আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের জার্সিতে ‘পাকিস্তান’-এর নাম কেন থাকবে, এই প্রশ্ন তুলছেন অনেকে।

আরও পড়ুনঃ   সামান্থার জায়গায় শ্রীলীলা, ‘পুষ্পা টু’র আইটেম গানে কত টাকা নিলেন

অবশ্য খোঁচা দেওয়ার সুযোগ ছাড়ছেন না পাকিস্তানের ভক্তরাও। এত প্রতিবাদ করে শেষ পর্যন্ত আইসিসির নির্দেশ মেনে নিতে হল, সেটাই মনে করাচ্ছেন তারা। অবশ্য বিসিসিআইয়ের এই পদক্ষেপের প্রশংসাও করছেন অনেকে। আইসিসির নিয়মনীতির ওপর যে কেউ নয়, সেটাকে মান্যতা দেওয়া গেল। আর শেষ পর্যন্ত ক্রিকেটীয় স্পিরিটকেই ঊর্ধ্বে তুলে ধরা হয়েছে বলেও মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST