১৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সামান্থার জায়গায় শ্রীলীলা, ‘পুষ্পা টু’র আইটেম গানে কত টাকা নিলেন

অনলাইন ডেস্ক : আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবির সাফল্যে বড় ভূমিকা ছিল একটি গানের— ‘উঁ অন্তভা’। শুধু গানের কথা বা সুর নয়, তারই সঙ্গে জুড়ে গিয়েছিল দক্ষিণী নায়িকা সামান্থা প্রভুর বিভঙ্গ, তার আবেদনে উত্তাল হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী।

এই গানের মাধ্যমেই ‘আইটেম’ গানে হাতেখড়ি সামান্থার। তাতেই কেল্লাফতে। ভারতজুড়ে ব্যাপক সাড়া ফেলে দেওয়া সামান্থাকে কিন্তু ‘পুষ্পা ২’ ছবিতে জায়গা দেওয়া হয়নি। বরং তার জায়গায় এবার দেখা যাবে দক্ষিণের আরেক অভিনেত্রী শ্রীলীলাকে।

এসব ক্ষেত্রে অভিনেত্রী বদল হলে সাধারণত পারিশ্রমিক বাড়ে। তবে এক্ষেত্রে হলো উল্টোটা। জানা গেছে, সামান্থা আইটেম গানে নেচে যা পেয়েছিলেন, তার থেকে অন্তত ৬০ শতাংশ কম পারিশ্রমিক পাচ্ছেন শ্রীলীলা।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে শ্রীলীলাকে। গানটিতে অংশ নিতে ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন।

এর আগে ‘পুষ্পা: দ্য রাইজ’ বা ‘পুষ্পা’ সিনেমায় ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে এসেছিল। শুধু তাই নয়, সামান্থার এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। এতে পারফর্ম করার জন্য সামান্থা নিয়েছিলেন ৫ কোটি রুপি।

‘পুষ্পা টু’ সিনেমার দ্বিতীয় পার্টের আইটেম গানে পারফর্মের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা ফিরিয়ে দেন এই অভিনেত্রী। এরপর বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় উঠে আসে। সেখান থেকেই বেছে নেওয়া হয় শ্রীলীলাকে।

আরও পড়ুনঃ   যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী

২০০১ সালের ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।

প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন-রাশমিকা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST