১৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

যে কারণে উত্তর কোরিয়ায় নিষিদ্ধ টটেনহ্যামের ম্যাচ

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের নানাবিধ ক্ষ্যাপাটে সিদ্ধান্ত আর পছন্দের কথা অজানা নয় কারোরই। কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই দেশে নানা অদ্ভুত সিদ্ধান্তের জন্য প্রায়ই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে। এবারে দেশটির নতুন এক তথ্য হাজির হয়েছে খেলার দুনিয়ার সামনে। ইংল্যান্ডের বিখ্যাত গণমাধ্যম দ্য সানের সূত্রে উঠে এসেছে চমকপ্রদ এক তথ্য।

উত্তর কোরিয়ার যেকোনো টিভি চ্যানেলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পারের খেলা সম্প্রচারে নিষেধাজ্ঞার কথা উঠে এসেছে বৈশ্বিক গণমাধ্যমে। জানা গিয়েছে, প্রিমিয়ার লিগের এই ক্লাবে দক্ষিণ কোরীয় তারকা হিউয়েন মিন সন থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। শুধু টটেনহ্যামই না, প্রিমিয়ার লিগে যেখানেই দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় আছেন, সেসব দলের খেলা সম্প্রচারেই আছে নিষেধাজ্ঞা।

আরও পড়ুনঃ   ঢামেক থেকে আটক হওয়া সেই ভুয়া নারী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

এই নিষেধাজ্ঞার কারণে কিম জং উন নিজেও তার প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের পরের ম্যাচ দেখতে পারছেন না। কারণ, পরের ম্যাচে ইউনাইটেড যে খেলবে স্পার্সদেরই বিপক্ষে। এছাড়া ফরোয়ার্ড হোয়াং হি চ্যান থাকার কারণে উলভস এবং ডিফেন্ডার কিম জি-সু থাকায় ব্রেন্টফোর্ডের খেলা সম্প্রচারও বন্ধ রয়েছে দেশটিতে।

খেলা সম্প্রচারেও দেশটিতে অদ্ভুত এক ঘটনার কথা জানিয়েছে ফক্স স্পোর্টস। তাদের প্রতিবেদনে জানা যায়, উত্তর কোরিয়ায় যেকোন ফুটবল ম্যাচ ৯০ মিনিটের পরিবর্তে ৬০ মিনিটে সম্প্রচার করা হয়। এছাড়া, খেলা মাঠে গড়ানোর প্রায় চার মাস পর দেশটির টিভিতে তা দেখা যায়। যার অর্থ, গতকালের ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসেলের মধ্যেকার ম্যাচ উত্তর কোরিয়ায় সম্প্রচারিত হবে জুন কিংবা জুলাই মাসে। নিউজ বুলেটিন প্রচারের পূর্বে দেখানো হয় এসব ম্যাচ।

আরও পড়ুনঃ   বিশ্ব ইজতেমায় নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে: র‌্যাব মহাপরিচালক

দেশটির কেসিটিভিতে ব্যাপক পরিমাণে ফুটবল সম্প্রচারিত হয় বলে জানিয়েছে একাধিক ব্রিটিশ সাংবাদিক। একমাত্র সেখানেই আন্তর্জাতিক ম্যাচগুলো দেখানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা, স্পেনের লা লিগা, ফ্রান্সের লিগ ওয়ান এবং ইতালির সিরি-আ প্রচারের অনুমোদন পেয়েছিল কেসিটিভি। পরের বছরে কেবল ইংলিশ প্রিমিয়ার লিগ সম্প্রচারের অনুমতি ছিল। এর সঙ্গে যুক্ত হয় চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপের ম্যাচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST