১৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাশিয়াকে চ্যালেঞ্জ করার জন্য দরকার ইউরোপের সেনাবাহিনী : জেলেনস্কি

অনলাইন ডেস্ক : রাশিয়াকে চ্যালেঞ্জ করার জন্য ‘ইউরোপের সেনাবাহিনী’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র আর ইউরোপের নিরাপত্তার জন্য এগিয়ে নাও আসতে পারে এমন উদ্বেগের মধ্যেই একথা জানান তিনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র আর ইউরোপ মহাদেশের সাহায্যে নাও এগিয়ে আসতে পারে এমন ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে “ইউরোপের সেনাবাহিনী” তৈরির আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটা স্পষ্ট করে দিয়েছেন যে— ইউরোপ এবং আমেরিকার মধ্যে পুরোনো সম্পর্ক “শেষ হয়ে যাচ্ছে” এবং ইউরোপ মহাদেশকে এখন “এই বিষয়টির সাথে মানিয়ে নিতে হবে”।

তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনা শুরু করতে সম্মত হলেও “আমাদের বাদ দিয়ে আমাদের পেছনে করা চুক্তি কখনোই মেনে নেবে না” ইউক্রেন।

আরও পড়ুনঃ   ক্যান্সারে একাধিক অঙ্গ বিকল, উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধানের মৃত্যু

গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধারাবাহিকতায় শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে শনিবারের এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। বিবৃতিতে ইউক্রেনের বিষয়ে আর কোনও বিশদ বিবরণ দেওয়া হয়নি তবে বলা হয়েছে, উভয় পক্ষই দুই দেশের মধ্যে “… সংলাপ পুনঃস্থাপনের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেছে”।

এর আগে এই সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের মাধ্যমে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে প্রায় তিন বছরের যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটে। এছাড়া শনিবার ইউক্রেনে ট্রাম্পের বিশেষ দূতও বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে। সেই আলোচনায় ইউরোপ অংশ নেবে না, তবে ইউরোপের সাথে পরামর্শ করা হবে।

আরও পড়ুনঃ   গাজায় মানবিক সহায়তা 'রাজনীতিকরণ' করা উচিত নয় : আইসিআরসি

ইউক্রেন এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়াতে পারে এমন মন্তব্যও করেছেন কিথ কেলগ। তিনি বলেছেন, আগের আলোচনা ব্যর্থ হয়েছিল কারণ অনেক পক্ষ সেই আলোচনায় জড়িত ছিল।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া— চারটি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী।

এই চার প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক-পঞ্চমাংশ। অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১০

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১১

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১২

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৩

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৪

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৫

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৬

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৭

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৮

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৯

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST