১৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। আজ শুক্রবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) -এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানে একটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটারগান, বিদেশি পিস্তলের একটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি ও হাতবোমা তৈরির কাজে ব্যবহৃত প্রায় তিন কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় নদীর ধারে ফসলি জমিতে বস্তার ভেতরে ফেলে রেখে গিয়েছিল। এ তথ্যের পরিপ্রেক্ষিতে র‍্যাব-৫ ও সেনাবাহিনীর একটি দল এই অভিযান চালায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বর্তমান পরিস্থিতিকে আরও অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কিছু সন্ত্রাসী গ্রুপ সংগ্রহ করে রেখেছিল। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযানের কারণে তারা এসব আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুনঃ   সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

উক্ত দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য ও গুলি রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৩

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৪

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৫

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

১৮

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST