১২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

এসএ গেমসের সভা লাহোরে

অনলাইন ডেস্ক : দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসের সর্বশেষ ২০১৯ আসর অনুষ্ঠিত হয়েছিল নেপালের কাঠমান্ডু ও পোখরায়। এর পরের আসর অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। দেশটির অভ্যন্তরীণ নানা সমস্যায় গেমস কয়েকবার পিছিয়েছে। চলতি বছরের নভেম্বরে গেমস আয়োজনের লক্ষ্যে পাকিস্তান ফেব্রুয়ারি মাসে একটি সভা আহ্বান করেছে।

লাহোরে এসএ গেমস সংক্রান্ত সভার সূচি রাখা হয়েছে ২৫-২৬ ফেব্রুয়ারি। এই সভায় এসএ গেমসের রূপরেখা অনেকটা নিশ্চিত হবে। বিশেষত গেমসের সময়সূচি ও ডিসিপ্লিন সংখ্যা। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এই সভার আমন্ত্রণ গত মাসে পেয়েছে। বিওএ থেকে দুই জন কর্মকর্তা এই সভায় যোগ দেওয়ার জন্য ২৪ ফেব্রুয়ারি লাহোরে পৌঁছানোর কথা। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধিত্ব কে কে করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এর আগে বেশ কয়েকবার সভার সূচি নির্ধারিত থাকলেও অনুষ্ঠিত হয়নি। তবে এবার সভা হবেই এমনটা ধারণা বিওএ’র।

আরও পড়ুনঃ   শ্রমিককে মারধরের জেরে চাঁপাইনবাবগঞ্জ শহরে বাস ঢুকতে দিচ্ছেনা

পাকিস্তান সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে এসএ গেমস আয়োজন করেছিল। এরপর আর গেমস আয়োজনের সুযোগ পায়নি দেশটি। ২০১৯ সালের পর আবারও পাকিস্তানের সামনে সেই সুযোগ এসেছে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতিসহ দেশটির অভ্যন্তরীণ নানা সমস্যায় গেমসটি এখনও আলোর মুখ দেখেনি। এই বছর লাহোরে গেমস আয়োজনের চেষ্টা করছে পাকিস্তান। দুই বছর পরপর এই গেমস হওয়ার কথা থাকলেও নানা কারণে অনিয়মিত।

আরও পড়ুনঃ   সংসদে ‘মুজিব ও স্বাধীনতা’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এসএ গেমসের পদক তালিকায় বরাবরই ভারতের আধিপত্য দেখা যায়। বাংলাদেশ এসএ গেমসের ইতিহাসে সর্বোচ্চ ২০টি স্বর্ণপদক জিতেছিল ২০১৯ সালের এসএ গেমসে। সেই আসরে আরচ্যারি ডিসিপ্লিনে বাংলাদেশ ১০ ইভেন্টেই ১০ স্বর্ণপদক পেয়েছিল। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এসএ গেমস বড় কোনো মানদণ্ড নয়। এরপরও বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য এটাই বড় উপলক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামারগাঁ ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

ভূমিসেবা মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

নতুন রাজশাহী বিনির্মাণের কারিগর রাসিক প্রশাসক রিটন

বিজ্ঞানে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টা থাকবে : ভূমিমন্ত্রী মিনু

যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী

নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’

বিপিজেএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে – ভূমিমন্ত্রী

আগামী ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা’

১০

সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

১১

নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা আরএমপি কমিশনারের

১২

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৩

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী

১৪

রাজশাহী কোর্ট কলেজে নবীনবরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী

১৬

রাজশাহীতে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় হবে : ভূমিমন্ত্রী মিনু

১৭

দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমর্ন্ত্রী

১৮

গণভোটের রায় অস্বীকার করা যাবে না, জনগণকে এখনো বলুন আমরা মানছি : রাজশাহীতে ডা. শফিকুর রহমান

১৯

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে উপজেলা উন্নয়ন নাগরিক ফোরামের মতবিনিময় অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST