১০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাবনায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনায় ছুরিকাঘাতে সাথী খাতুন (১৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী শাওন ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। আজ সোমবার পাবনার পৌর শহরের দিলালপুর টেকনিক্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাথী খাতুন সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামের নবিরুল ইসলামের মেয়ে। আর আটক শাওন ইসলাম পাবনা পৌরসভার দিলালপুর পুরোনো টেকনিক্যাল এলাকার শরিফ উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের বনিবনা হচ্ছিল না। মাঝেমধ্যেই সাথীকে মারধর করতেন শাওন।

এর জেরে আজ (সোমবার) সকালে সাথী তাঁর বাবার বাড়ি যাওয়ার কথা বললে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শাওন পেছন থেকে সাথীকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে শাওনকে আটক করে। সেই সঙ্গে সাথীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   ‘মৃত্যু হাতে নিয়ে পদ্মায় ডুব দেই’

সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত শাওনকে আটক করা হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST