৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

কুমার নদে মিলল নিখোঁজ ভাই-বোনের মরদেহ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কুমার নদে গোসলে নেমে নিখোঁজের তিন দিন পর ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ও চর রুপাইয়া এলাকার কুমার নদের তীর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হচ্ছে উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গোসল করতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে গত ৫ ফেব্রুয়ারি মাদরাসা থেকে এসেই পাশের কুমার নদীতে গোসলে যায় ভাই-বোন। দুপুর ১টার দিকে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি ডুবুরি দল। এরপর অভিযান বন্ধ রাখেন তারা। পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুমার নদের থানতলি ও রাস্তি এলাকার কুমার নদীর তীরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে মরদেহ দুটি উদ্ধার করেন।

আরও পড়ুনঃ   আ. লীগ আমলে মানবাধিকার লঙ্ঘনের পক্ষে কাজ করেছে আদালত ও কমিশন

দুই সন্তানের মরদেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা মিনোয়ারা বেগম। মরদেহ দেখে বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলো। আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমার দুই সন্তান সে কেড়ে নিল।’

আরও পড়ুনঃ   আজ থেকে সরকারি-বেসরকারি অফিসের নতুন সূচি

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST