৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

খারাপ কথা মনে রাখি না : ববি হক

অনলাইন ডেস্ক : দেড় দশক ধরে ঢাকাই সিনেমায় কাজ করছেন চিত্রনায়িকা ববি হক। দীর্ঘদিনের এই ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। যার মধ্যে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’ উল্লেখযোগ্য।

সিনেমা নিয়ে এখনও ব্যস্ততা রয়েছে ববির। হাতে রয়েছে বেশ কয়েকটি কাজও। সম্প্রতি একটি অনুষ্ঠানে নতুন কাজ প্রসঙ্গে নানা কথা বললেন ববি। নায়িকা জানালেন, কয়েকদিন ধরে ‘বেইমান’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এরপর শুরু করবেন ‘বউ’ সিনেমার শুটিং। ‘তছনছ’ সিনেমার শুটিং শুরু করার কথাও জানিয়েছেন নায়িকা।

আরও পড়ুনঃ   ইলন মাস্কের মায়ের সঙ্গে কোথায় গেলেন জ্যাকুলিন

নায়িকার কথায়, ‘দেশের বাইরে আরও একটি সিনেমার কথা হচ্ছে। বলা চলে কাজের মধ্যেই আছি। অভিনয় নিয়েই থাকতে চাই।’

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়েও মন দিয়েছেন ববি। সে প্রসঙ্গে ববি বলেন, ‘আমি সবসময়ই একজন শিল্পী। তবে এই শিল্পীসত্তার বাইরে বহু মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যদি কেউ ব্যবসা করে কিংবা অন্য কোনো পেশার সঙ্গে জড়িত হয় তাতে সমস্যার কিছু নেই। এতে একজন শিল্পীর অর্থনৈতিক নিরাপত্তা বাড়ে। আমি নিজেও ব্যবসা করি। কিন্তু আমার মূল ফোকাস অভিনয়।’

আরও পড়ুনঃ   আমি তো উনার বউ লাগি না, কিভাবে বলব উনি কোথায়: পিয়া

জীবনে পাওয়া নানা খারাপ অভিজ্ঞতা প্রসঙ্গে ববি হক বলেন, ‘খারাপ অভিজ্ঞতা আমি বেশি মনে রাখি না। ভালো অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করি। এটা এখনও ঘটছে। যেমন, ঘরে বাবা-মা ভাই-বোনদের সঙ্গেও খুনসুটি হয়। আবার একটু মনোমালিন্যও হয়ে যায়, যে বিষয়টি খুবই দুঃখজনক। এরকম হওয়াটা উচিৎ না আসলে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST