৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে চাঁদাবাজির অভিযোগে সংবাদ প্রকাশ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপু উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন ও বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক বাবুল আক্তারের বিরুদ্ধে জোরপূর্বক হাটের খাজনা আদায়ের অভিযোগে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে প্রধান শিক্ষক নুরুল আমিন ও বাবুল আক্তার সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গুজিশহর বাজারে সংবাদ সম্মেলনে বাবুল আক্তার বলেন, গুজিশহর উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাট আহসান হাবীব নামের এক ব্যক্তি সরকারি নিয়ম অনুযায়ী এক বছরের জন্য ইজারা নেন। মাসব্যাপী গুজিশহর প্রেমগোসাই মেলা চলাকালীন হাটটি মেলা কমিটি নিয়ন্ত্রণ করে। কিন্তু শ্রীমন্তপুর ইউনিয়নের বৈরকুড়ি গ্রামের ওহির উদ্দিন নামের এক ব্যক্তি বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেন। তারই সূত্র ধরে বেশ কিছু সংবাদ মাধ্যমে “স্কুলের উন্নয়নে দুই শিক্ষকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এ ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা কোনভাবেই জড়িত নয়। আমাদের সুনাম ক্ষুন্ন করার জন্য তারা এ ধরনের অভিযোগ করেছেন। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

আরও পড়ুনঃ   বগুড়ায় ৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

গুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, কয়েক শত বছরের পুরোনো গুজিশহর প্রেমগোসাই মেলা। দীর্ঘদিন ধরে মেলা চলাকালীন সময়ে কাঁচা তরকারির হাটটি মেলা এলাকায় চলে আসে। সেখান থেকে আয়ের টাকা স্কুল ফান্ডে জমা হয়। যেখান থেকে স্কুল ও বাচ্চাদের উন্নয়নে খরচ করা হয়। মেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ও হাট ইজারা নেওয়া ব্যক্তির সাথে সমন্বয় করে এক মাসের হাটের টাকা স্কুলের ফান্ডে জমা হয়। জনৈক ওহির উদ্দিন বিসয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এ ধরনের অভিযোগ করেন। আমি প্রতিদিন ওহির উদ্দিনের বাড়ির পাশ দিয়ে স্কুলে চলাফেরা করি। তিনি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। আমি ওহির উদ্দিনের বিচার দাবি করছি।

আরও পড়ুনঃ   দাঁড়িপাল্লা রাজশাহীবাসীর আস্থার প্রতীক : ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

তবে ওহির উদ্দিন জানান, আমি ওই হাটে খাজনা আদায় করি। খাজনা আদায় না হওয়ায় স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। তারা এর সুষ্ঠু সুরাহা না করায় অভিযোগ করেছি। স্কুলের প্রধান শিক্ষককে আমি কোন হুমকি প্রদান করিনি। তবে স্কুলের উন্নয়ন হোক সেটা আমরাও চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST