৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সংস্কার কার্যক্রমের ওপর নির্ভর করছে জাতীয় সংসদ নির্বাচন: রাজশাহীতে ইসি

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অন্তর্বর্তিকালিন সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংস্কার কার্যক্রম সংক্ষিপ্ত আকারে হলে জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ডিসেম্বরের মধ্যে। আর যদি সংস্কার কার্যক্রম দীর্ঘ হয় তবে আগামী ২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভাব হবে। সোমবার বেলা ১১ দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্লের জবাবে এ কথা বলেন তিনি।

ভোটার তালিকা হালনাগাদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে রাজশাহীর প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

দীর্ঘ খরার পর ভোট উৎসবের জন্য সবাই মুখিয়ে আছে উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, সংস্কার কার্যক্রম সংক্ষিপ্ত আকারে হলে জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ডিসেম্বরের মধ্যে। আর যদি সংস্কার কার্যক্রম দীর্ঘ হয় তবে আগামী ২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভাব হবে। তবে স্থানীয় সরকার নির্বাচন নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। সরকার যখন চাইবে তখনই স্থানীয় সরকার নির্বাচন করা হবে।

আরও পড়ুনঃ   হোটেল ডরচেস্টারে পৌঁছেছেন তারেক রহমান

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছবি ছাড়া ভোটার হওয়ার কোন সুযোগ নেই উল্লেখ করে ইসি মো. সানাউল্লাহ আরও বলেন, কোন জটিলতার কারণে যেন বৈধ নাগরিকরা ভোটার তালিকার বাইরে না থাকেন সে বিষয়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আর কোন ভাবেই যে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা না থাকে সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর পর আর হয়তো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ নাও হতে পারে।

তিনি বলেন, পর্দার বিষয় নিয়েও অনেক নারী ছবি তুলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চায় না। আইনী বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার সুযোগ নেই। এ ব্যাপারে ইসলামিক স্কলাররা অবশ্যই জাতীয় প্রয়োজনে ছবি তোলার পক্ষে কথা বলবেন। ছবি ছাড়া ভোটার নিবন্ধন হওয়ার সুযোগ নেই। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এব্যাপারে সচেতনতা তৈরি করতে পারে।

আরও পড়ুনঃ   চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে: প্রধান উপদেষ্টা

তিনি বলেন, ইতোমধ্যেই মারা যাওয়া দেড় শতাংশের বেশী ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। যার পরিমান প্রায় ১৮ লাখ। ধারণা করা এটি দুই শতাংশে দাড়াতে পরে। যার পরিমান হবে প্রায় ২৪ লাখ ভোটার।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে ইসি বলেন, বিগতদিনে ভোট জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কর্মকর্তারা আইনের আওতায় আসবেন। এ নিয়ে সংস্কার কমিশনের সুপারিশও রয়েছে। কেউ আইনের উর্দ্ধে নয়।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST