২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ ও বিদ্যুৎ বিতরণ সংস্থা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) অফিস ঘেরাও করেছেন এলাকাবাসী। আজ বুধবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ শেষে সংগঠনের নেতারা নেসকোর নওগাঁ কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেন।

সরেজমিনে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড়ে জড়ো হন বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির নেতা ও সাধারণ গ্রাহকেরা। পরে মিছিল নিয়ে কাঁঠালতলী মোড়ে অবস্থিত নেসকোর বিক্রয় ও বিতরণ অফিস ঘেরাও করেন তাঁরা। এ সময় নওগাঁ-সান্তাহার সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।

আরও পড়ুনঃ   জমির দখল না দিতে শ্লীলতাহানির অভিযোগ

বিক্ষোভ সমাবেশে বক্তারা হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল, বিদ্যুৎ খাতের সংস্কার এবং গ্রাহকের ভোগান্তি নিরসনের দাবি জানান।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল বলেন, বিদ্যুৎ খাতের লুটপাট দীর্ঘদিন ধরেই চলছে। তিনি অভিযোগ করেন, জনগণের অর্থ লুটপাটের এই প্রক্রিয়া বন্ধ না করে গ্রাহকদের আরও হয়রানির মধ্যে ফেলা হচ্ছে।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্যসচিব আলিমুর রেজা রানা বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরোনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনমত উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে নওগাঁ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আপাতত প্রিপেইড মিটার স্থাপন স্থগিত হচ্ছে। গণশুনানির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST