১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

জমির দখল না দিতে শ্লীলতাহানির অভিযোগ

নাটোর প্রতিনিধি: সাবেরা বেগম (২৭) নাটোর শহরের একটি বিউটি পার্লার কর্মী। তিনি জেলার বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বাটরা গ্রামের সৌদি প্রবাসী রেজাউল করিমের স্ত্রী। সাহেরা বেগম অর্থ আর স্বার্থ হাসিল করতে একের পর এক শ্লীলতাহানি, কুপ্রস্তাব এবং উত্যাক্ত করার ভিত্তিহীন অভিযোগ করে নিরিহ মানুষকে ফাঁসাচ্ছেন। তার হাত থেকে আপন মামা শ^শুরও রক্ষা পান নাই। তারই ধারাবাহিকতায় এবার সাবেরা বেগমের র্টাগেটে পরেছেন ইউনুস আলী নামে এক মাদরাসা শিক্ষক।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, সাবেরা বেগম ইতিমধ্যে মামা শ^শুর আব্দুল জলিলের নামে শ্লীলতাহানির অভিযোগ করেন। এরপর সোহাগ হোসেন নামে এক যুবকের নামে একই অভিযোগ করেন। এছাড়াও নাটোর শহরে আব্দুল আলীমকে স্বামী পরিচয়ে বাসা ভারা করে বসবাস করছেন।
ভুক্তভোগীরা জানান, সাবেরা নানা ভাবে টাকা ধার নেন। সেই টাকা ফেরৎ চাইলে হুমকি দেন। তবু চাপদিলে পরবর্তীতে শ্লীলতাহানির অভিযোগ করে ফাঁসিয়ে দেন। আর যারা চেপে যান তারা মামলা থেকে রক্ষা পান।
বৃহস্পতিবার বড়াইগ্রামের বনপাড়ায় একটি রেস্তরায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী শিক্ষক ইউনুস আলী। তিনি লিখিত বক্তৃতায় জানান, ২০২২ সালে প্রতিবেশী সাবেরা বেগেমের স্বামী রেজাউল করিমের নিকট থেকে ৪ শতাংশ জমি কিনেন।
রেজাউল করিম ওই জমি বিক্রি করে সেই টাকায় সৌদিআরব যান। তার স্ত্রী সাবেরা বেগমকে জমির দখল বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দেন। কিন্তু সাবেরা বেগম জমির দখল ছাড়তে তালবাহানা শুরু করেন। গত সপ্তহে জমি ছাড়তে চাপ দিলে গত রোববার ইউনুস আলীর নামে একই কায়দায় শ্লীলতাহানির অভিযোগ করেন বড়াইগ্রাম থানায়।
ইউনুস আলী উপজেলার গাড়ফা দাখিল মাদরাসার সহকারী সুপার। এসময় ইউনুস আলীর ভাগ্নে সাইদুল ইসলাম, ছোটভাই আব্দুল আলীম উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তোর দেন।
সাবেরা বেগম বলেন, ইউনুস আলী আমাকে নানা ভাবে কু-প্রস্তাব দিত তার প্রমান আমার কাছে আছে। এছাড়াও নাটোর শহরে একা দেখা করার জন্য আমায় প্রস্তাব দেয়।
নগর ইউপি চেয়ারম্যান মোস্তফা শামসুজ্জোহা বলেন, ইউনুস আলী মাদরাসা শিক্ষক। তার নামে এ ধরনের অভিযোগ করা ঠিক হয় নাই।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খান বলেন, ইউনুস আলী নামে একজনের নামে সাহেরা বেগম লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST