২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

১০ উইকেটের জয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ভারতের কাছে হেরে আগেই শেষ চারের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েদের। সুপার সিক্সের নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিলো সুমাইয়া আক্তাররা। ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে ১০ উইকেটের জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হলো বাংলাদেশের।

বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আগের ম্যাচে ভারতের বিপক্ষে কার্যত জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে ৮ উইকেটে হেরে যায় জুনিয়র টাইগ্রেসরা। সেখানেই শেষ হয় সেমিফাইনালের স্বপ্ন।

আরও পড়ুনঃ   রংপুর বিভাগেই প্রথম হবে বিসিবির আঞ্চলিক অফিস!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচটি বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে এসেছিল। আজ (মঙ্গলবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগ্রেস বোলারদের তোপে দিশেহারা ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা।

নির্ধারিত ১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৪ রানের পুঁজি পেয়েছিল ক্যারিবীয়রা। অমৃতা রামতাহলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ১৬ রান। এ ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল আর দুই ব্যাটার। ৩ ওভারে ১১ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন নিশিতা আক্তার নিশি।

আরও পড়ুনঃ   মধুখালীতে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩

সহজ টার্গেট তাড়ায় কোনো উইকেট না হারিয়েই জয়ের রান পেরিয়ে গেছে বাংলাদেশ। ফাহমিদা ছোঁয়া এবং জুয়াইরিয়া ফেরদৌস ৮ দশমিক ৩ ওভারেই টার্গেট ছুঁয়ে ফেলেন। ফেরদৌস ২৫ এবং ছোঁয়া ১৪ রানে অপরাজিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST