২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় প্রধান শিক্ষকের কক্ষে তালা,খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

মোহাঃ আসলাম আলী, বাঘা: রাজশাহীর বাঘায় অনিয়ম,দূর্নীতির অভিযোগে, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে সমাবেশ করেছে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। ওই প্রধান শিক্ষকের নাম আনিছুর রহমান।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নে হারুন- অর-রশিদ শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এঘটনা ঘটে।
বাউসা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল করিম ও তার অনুসারীরা বিদ্যালয় চলাকালিন সময়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সমাবেশ করে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এর পরেই ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তালা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। এঘটনায় বিদ্যালয় চত্তরে পরিস্থিতি অশান্ত হয়ে উঠে। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থীদের দাবির মুখে প্রায় ১ ঘন্টা পর তালা খুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জহুরুল ইসলাম জানান, তালা লাগানোর পর শিক্ষার্থী ও অভিভাবকগণ একত্রিত হয়ে বিএনপি নেতা রেজাউল করিমদের ধাওয়া দিলে উভয়ের এমধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এঘটনায় ওই বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শীতকালিন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সাবজোন খেলা সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি একাব উদ্দীন জানান, বিএনপি নেতা রেজাউল করিম কিছু লোকদের ভুল বুঝিয়ে প্রধান আনিছুর রহমান এর বিরুদ্ধে অযৌক্তিক সমাবেশ করেন এবং তার রুমে তালা ঝুলিয়ে দেন। ফলে ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও স্থানীয় লোকজন একত্রিত হয়ে বিএনপি নেতা রেজাউল করিম এবং হরিপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইউনুস আলীকে লাঞ্চিত করে সেখান থেকে বের করে দেয়া হয়।
এবিষয়ে বাউসা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল করিমকে মুটোফনে একাধিক বার চেষ্টা করে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভবত হানি।
এ বিষয়ে প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা,ভিত্তিহীন,উদ্দেশ্য প্রণোদিত,অযৌক্তিক। তিনি আরও বলেন, বিএনপি নেতা রেজাউল করিম ব্যক্তিগত স্বার্থের কারণে আমার বিরুদ্ধে মানব বন্ধন করে আমার কক্ষে তালা ঝুলিয়ে দেন। উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার জানান,এবিষয়ে আমি লোক মুখে শুনেছি।অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST