২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে অসুস্থ ঈগল পাখি উদ্ধার: বন বিভাগে হস্তান্তর

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একটি অসুস্থ ঈগল পাখি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে।

রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ব্যাংকপাড়ার বাসিন্দা মো: সুজন ইসলাম গতকাল ২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় তার বাড়ির উঠানে অসুস্থ অবস্থায় একটি ঈগল পাখি দেখতে পান। বিষয়টি তিনি কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে জানান।

আরও পড়ুনঃ   মেডিকেলে ভর্তির আবেদন শুরু, চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত

সংবাদ পেয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেনের নির্দেশে এসআই মো: মনিরুল ইসলাম ও তার টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাখিটিকে উদ্ধার করেন। উদ্ধার করার পর পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজশাহী বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

বন বিভাগের কর্মকর্তা মো: জাহাঙ্গীর কবির থানা থেকে পাখিটি গ্রহণ করেন। তিনি পাখিটির চিকিৎসা ও আইনানুগ কার্যক্রম সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনে সর্বদা সচেষ্ট বলে জানান কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST