২৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

হ্যাটট্রিক জয়ে প্লে অফের আরো কাছে রাজশাহী

অনলাইন ডেস্ক : আসর থেকে আগেই ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স। তাই আজকের ম্যাচটা তাদের জন্য কেবলই নিয়ম রক্ষার লড়াই ছিল। তবে দুর্বার রাজশাহীর জন্য এই ম্যাচটা ছিল মহাগুরুত্বপূর্ণ। এমন ম্যাচে দুই বিদেশি নিয়ে খেলতে নেমে বড় জয় পেয়েছে তারা। সর্বশেষ তিন ম্যাচের সবকটাতে জেতায় প্লে অফের আরো কাছাকাছি চলে গেল তাসকিন আহমেদের দল।

সোমবার মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে সিলেট। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

আরও পড়ুনঃ   সরকার সবার সঙ্গে সমান আচরণ করছে: প্রেস সচিব

১১৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রাজশাহীর। ২২ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় দুর্বাররা। ইনিংসের প্রথম ওভারেই ফেরেন সাব্বির হোসেন। ৫ বল খেলে ডাক খেয়েছেন তিনি। তিনে নেমে ডাক খেয়েছেন এনামুল হক বিজয়ও। আর ইয়াসির আলির ব্যাট থেকে এসেছে ২ রান।

টপ অর্ডার ব্যর্থতার দিনে দলের হাল ধরেন রায়ান বার্ল ও আকবর আলি। ৪৩ রান করে আকবর আউট হলে ভাঙে ৭৫ রানের পঞ্চম উইকেট জুটি। তবে ততক্ষণে জয়ের কাছাকাছি চলে যায় রাজশাহী। বাকি কাজটা মেহেরাবকে সঙ্গে নিয়ে সহজেই সেরেছেন বার্ল। এই রোডেশিয়ান অপরাজিত ছিলেন ৩৪ বলে ৪৮ রান করে।

আরও পড়ুনঃ   দুর্গাপুর পৌরসভার প্রয়াত মেয়র তোফাজ্জল স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সিলেট। টপ অর্ডারে জাকির হাসান ছাড়া আর কেউই দাঁড়াতেই পারেননি। সামিউল্লাহ শিনওয়ারি-আরিফুল হকরা ছিলেন একেবারেই ব্যর্থ।

মিডল অর্ডারে জাকের আলি ও আহসান ভাট্টি দলকে টেনে তোলার চেষ্টা করেছেন। তবে কেউই দায়িত্ব নিয়ে এক প্রান্ত আগলে আগলে রেখে খেলতে পারেননি। দুজনই উইকেটে থিতু হয়েও সুবিধা করতে পারেননি। জাকেরের ব্যাট থেকে এসেছে ১৭ রান। আর ভাট্টি করেছেন ২৫ রান। শেষদিকে সুমন খান ১১ বলে ২০ রানের ইনিংস খেললে কোনোরকমে একশ পার হয় দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST