২৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিদেশিদের নিয়েই আজ মাঠে নামবে রাজশাহী

অনলাইন ডেস্ক : পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর গত ম্যাচটি বর্জন করেছিল দলটির বিদেশি ক্রিকেটাররা। তবে আজকের ম্যাচের আগে সেই সমস্যার সমাধান করতে পেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে বিদেশি ক্রিকেটারদের নিয়েই সিলেটের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।

সিলেটের বিপক্ষে ম্যাচ খেলতে ইতোমধ্যেই হোটেল ছেড়েছে রাজশাহীর টিমবাস। যেখানে বিদেশি ক্রিকেটাররাও আছেন। মোহাম্মদ হারিস ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির বাকি বিদেশি ক্রিকেটাররা দলের সঙ্গেই আছেন।

গতকাল দুপুর বারটোয় পুরাতন টিম হোটেল থেকে হঠাৎ করে নতুন হোটেলে চেক ইন করে রাজশাহী দল। ম্যাচের দিন হোটেল বদল করায় বিরক্ত দলের ক্রিকেটাররাও। পরবর্তীতে গুঞ্জন উঠে পারিশ্রমিক না পেলে ম্যাচ বয়কট করবেন দলের বিদেশি ক্রিকেটাররা।

আরও পড়ুনঃ   এবার সাকিবকে দলে ফেরানোর দাবিতে আন্দোলনে ভক্তরা

বিকেল নাগাদ নিজের ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে একটি ছবি প্রকাশ করেন দলটির সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়। যেখানে তিনিসহ আরো ১২ জন ক্রিকেটার। সেখানে সবার হাতে একটি খাম দেখা যায়। ধারণা করা হয় দেশিরা পারিশ্রমিক পেয়েছেন এই খামে করে। এরপর দেশি ক্রিকেটারা মাঠে আসলেও দেখা যায়নি দলটির বিদেশি কোনো ক্রিকেটারকে।

আরও পড়ুনঃ   জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

শেষ পর্যন্ত পারিশ্রমিক ইস্যুতে গতকালের ম্যাচটি বয়কট করে দুর্বারদের বিদেশি ক্রিকেটাররা। আর বিপিএলের গঠনতন্ত্র অনুযায়ী, অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজাতে হয়। এমন অবস্থায় বিপিএল টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমতিতে কোনো বিদেশি ছাড়াই ম্যাচ খেলার সুযোগ পায় রাজশাহী।

অবসহ্য মাঠের বাইরের এতসব বিতর্কিত কাণ্ডের একটুও ছাপ পড়েনি তাদের মাঠের ক্রিকেটে! রংপুর রাইডার্সকে ২ রানে হারিয়ে প্লে অফের পথে একধাপ এগিয়ে গেছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST