৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

১৯ এপ্রিল ঢাকা মাতাবেন আতিফ আসলাম

অনলাইন ডেস্ক : অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হলো। চলতি বছরের ১৯ এপ্রিল ঢাকায় কনসার্ট মাতাবেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন এই তারকা নিজেই।

আতিফ জানান, আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন তিনি। এর আগেই পা রাখবেন ঢাকার মাটিতে।

এর আগে গত মার্চের শেষের দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে আতিফ জানান, শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছেন তিনি। তবে সে সময় দিনক্ষণ জানাননি। রোববারই (৭ এপ্রিল) কনসার্টের সময় ঘোষণা করলেন এই তারকা।

আরও পড়ুনঃ   শীতে খোলামেলা অবতারে জয়া, নেটিজেনদের বিরূপ মন্তব্য

আতিফ আসলাম বাংলাদেশে আসার তারিখ ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। পছন্দের তারকাকে কাছ থেকে দেখার আগ্রহ, উত্তেজনা প্রকাশ করেছেন তারা।

এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে পারেন জনপ্রিয় এই তারকা।

২০০২ সালে পাকিস্তানে বন্ধুদের নিয়ে ‘‘জাল’’ নামে একটি ব্যান্ড করেছিলেন আতিফ, সেই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘জাল পরি’ প্রকাশের পর রাতারাতি পরিচিতি পান তিনি। অ্যালবামের ‘‘ভিগি ইয়াদিন’’, ‘‘মাহি ভে’’, ‘‘আখন সে’’ ও ‘‘জাল পরি’’ গানগুলো পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারতেও আলোচিত হয়।

আরও পড়ুনঃ   মালয়েশিয়ায় অন্যরকম পরীমণি, তুললেন ঝড়!

২০০৫ সালে বলিউডের পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন আতিফ আসলাম। ‘‘জেহের’’ সিনেমায় ‘‘ও লামহে ও বাতে’’ গানে কণ্ঠ দিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, একের পর এক হিট গান উপহার দিয়েছেন আতিফ।

ক্যারিয়ারের বেশির ভাগ গানই বলিউডের করেছেন তিনি, ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সঙ্কটের মধ্যে তাকেসহ একাধিক পাকিস্তানি শিল্পীকে কয়েকবার বলিউড থেকে বহিষ্কারও করা হয়েছে।

গানের বাইরে ২০১১ সালে পাকিস্তানি ‘‘বোল’’ সিনেমায় অভিনয়ও করেছেন তিনি, এর বাইরে কয়েকটি মিউজিক ভিডিওতে পাওয়া গেছে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোদাগাড়ীতে পদ্মার পানি ব্যবহার করে সেচ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা

পুঠিয়ায় পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুই উপদেষ্টার কাছে গ্যাস চাইলেন রাজশাহী অঞ্চলের জনপ্রতিনিধি-ব্যবসায়ীরা

দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

মোহনপুরে তুচ্ছ ঘটনায় ভ্যানচালকের মাথা থেঁতলে হত্যা

১০

তানোরে কামারগাঁ উচ্চ বিদ্যালয়ে বিদায়-নবীন বরণ অনুষ্ঠান, অশ্রুসিক্ত বিদায়ে সম্মানিত প্রধান শিক্ষক

১১

১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল আলম এর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১২

রাসিক প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

১৩

গোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে আদিবাসী তরুণীকে ধর্ষণ,অভিযুক্ত গ্রেপ্তার

১৪

দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৫

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা চলবে না: ইমাজ উদ্দিন মন্ডল

১৬

জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, তিন জনের যাবজ্জীবন

২০

Design & Developed by: BD IT HOST