৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বান্দরবানে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেফতার

অনলাইন ডেস্ক : কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির ‘অন্যতম প্রধান সমন্বয়ক’ চেওসিম বমকে (৫৫) বিশেষ যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃত চেওসিম বম বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারণ পাড়ার মৃত বোয়াল কুম বমের ছেলে।
রোববার বিকেল সাড়ে ৩টায় বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচএম সাজ্জাদ।
কর্নেল এইচ এম সাজ্জাদ বলেন, স্টীলের স্ট্রাকচারের ভিতরের একটি কুটির থেকে তাকে গ্রেফতার করা হয়। তার থেকে কেএনএফ প্রতিষ্ঠা লাভ করে। চেওসিম বমের সাথে নাথান বমের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। নাথান বম তার বাসায় প্রায় আসতো।
তিনি বলেন, ‘চেওসিম বম সংগঠনের অর্থ সংগ্রাহক। তিনি কেএনএফকে লজিস্টিক সাপোর্ট দিতেন। রুমা ও থানচির ঘটনার কয়েকদিন আগে তার বাসায় কয়েকজন এসে থেকেছিল। তারা তার থেকে পরামর্শ নেওয়ার জন্য এসেছিল। তার পরিকল্পনায় রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি করেছে। জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার প্রশিক্ষণ ও টাকা পয়সার সংগ্রহের পরিকল্পনাটিও তার বাসায়ই করা হতো।
আইইডি তৈরির জন্য যে স্প্লিন্টার থাকে এর কিছু তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর বাড়িতে তল্লাশি করে একটি এয়ার গান উদ্ধার করা হয় বলে জানান লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST