২৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাম্পের গাজা খালির প্রস্তাব ‘মুখ ফসকে বলা কথা’ নাকি চক্রান্ত

অনলাইন ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। এরমধ্যে স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) সাংবাদিকদের তিনি জানান, জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাকে আহ্বান জানিয়েছেন তিনি যেন ফিলিস্তিনের গাজাবাসীকে তার দেশে আশ্রয় দেন। এতে করে গাজাকে পরিস্কার ও পুননির্মাণ করা যাবে। এছাড়া মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল সিসিকেও একই প্রস্তাব দেবেন বলে জানান ট্রাম্প।

তিনি বলেন, “আমি জর্ডানের বাদশার সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি, ‘আমি খুশি হব যদি আপনি আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেন।’ আমি পুরো গাজার চিত্রটি দেখছি। এ মুহূর্তে এটির অবস্থা যা-তা। সত্যিই যা-তা অবস্থা। আমরা পুরো বিষয়টি (গাজা) পরিষ্কার করতে চাই।”

আরও পড়ুনঃ   ভারতে যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প

তিনি আরও বলেন, “আমি জানি না, কিন্তু কিছু একটি হতে হবে। বর্তমানে গাজা একটি ধ্বংসস্তূপ। প্রায় সবকিছু ধ্বংস হয়ে গেছে, মানুষ সেখানে মারা যাচ্ছে। আমি আরব দেশগুলোর সঙ্গে কথা বলব এবং গাজাবাসীর জন্য অন্য জায়গায় আবাসন তৈরি করব। আমি মনে করি সেখানে তারা শান্তিতে বাস করতে পারবেন।”

ট্রাম্পের এমন বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে গাজার শাসক হামাস ও সাধারণ মানুষ। হামাস কর্মকর্তা বাসিম নাসিম বলেছেন, ট্রাম্প যদি ভালোর জন্যও এমন প্রস্তাব দিয়ে থাকেন। তাতেও কোনো লাভ হবে না। কারণ গাজাবাসী তাদের মাতৃভূমি ছাড়বে না। গাজার এক বাসিন্দা বলেছেন, “আমাদের জোর করে উচ্ছেদ অসম্ভব, অসম্ভব, অসম্ভব।”

আরও পড়ুনঃ   লেবাননের রাজধানীতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

এদিকে ট্রাম্প প্রায়ই মুখ ফসকে বিতর্কিত মন্তব করেন। গাজা নিয়ে তার সর্বশেষ বক্তব্যও কী এমন কিছু কি না এমন প্রশ্ন দেখা দিয়েছে। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর বিশ্লেষক আমিত সেগাল মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছেন, “ট্রাম্পের এ বক্তব্য মুখ ফসকে বের হয়ে যাওয়া কথা নয়। এটি যা ধারণা করা হচ্ছে, তার চেয়েও বড়। আর এক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।” যা বোঝাচ্ছে, ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর ইসরায়েলি গভীর চক্রান্তের অংশ এটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST