২৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রোববার ২৬ জানুয়ারি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। সভাটি অনুষ্ঠিত হয় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে, সকাল ১০ টায় এবং এতে সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

এই সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ তাঁদের সমস্যাবলি এবং কল্যাণমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো গভীর মনোযোগ সহকারে শোনেন, পর্যালোচনা করেন এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুনঃ   রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায়

বক্তব্যে পুলিশ কমিশনার আরএমপির সকল স্তরের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ‘পুলিশের পেশাগত মান রক্ষা, শৃঙ্খলা, সততা, স্বাস্থ্য সচেতনতা এবং জনসাধারণের সঙ্গে সদাচরণ, আমাদের দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ। তিনি সদস্যদের নিজস্ব নিরাপত্তার পাশাপাশি দায়িত্ব পালন করতে কখনো পেশাদারিত্বের শিথিলতা না আনার উপর গুরুত্ব আরোপ করেন।

সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে অবসরগ্রহণকারী সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শন করা হয়। কনস্টেবল মো: আব্দুল করিম ও মো: তসলিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের দীর্ঘ কর্মজীবনের জন্য গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়।

আরও পড়ুনঃ   Stay Updated with Fast, Factual News Delivered Straight to Your Device

এ সময় উপস্থিত ছিলেন, আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দসহ সিভিল স্টাফগণ।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST