২৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রামেবিতে ই-জনতা এ্যাপের বিল পেমেন্ট মডিউলের ডেমো প্রদর্শনী

স্টাফ রিপোর্টার : শনিবার সকাল ১১টায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অস্থায়ী কার্যালয়ের কনফারেন্স কক্ষে বিভিন্ন ধরণের ফি’ জনতা ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে জমাকরণের লক্ষ্যে ই-জনতা এ্যাপের বিল পেমেন্ট মডিউলের ডেমো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী অনুষ্ঠানে রামেবি’র উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. আব্দুস সালাম, জনতা ব্যাংকের জিএম (আইসিটি) মো. আনিস, জিএম মো. জাহাঙ্গির হোসেন জোয়ার্দার বক্তব্য দেন। বিল পেমেন্ট মডিউলের ডেমো প্রদর্শন করেন জনতা ব্যাংকের এজিএম মো. সাইফুল গনি ও পিও মো. হাফিজ।
রামেবির উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, এ্যাপের মাধ্যমে ফি’ পরিশোধের ক্ষেত্রে সার্ভিস চার্জ যেন সহনশীল পর্যায়ে থাকে তা নিশ্চিত করতে হবে। এছাড়া ডিজিটাল এ্যাপটির ব্যবহার যেন সহজ হয় সেটিও বিবেচনায় নিতে হবে। তিনি রামেবি’র বিভিন্ন ধরণের ফি’ পরিশোধের জন্য সহজলভ্য ও শিক্ষার্থী বান্ধব একটি ডিজিটাল ব্যাংকিং এ্যাপ তৈরির জন্য জনতা ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ করেন। এসময় জনতা ব্যাংক কর্মকর্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে রামেবি অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন ধরণের ফি’ জমা দিতে পারলে সময়, শ্রম ও খরচ সাশ্রয় হবে। এছাড়া প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা ব্যাংকিং সময়ের পরেও যেকোন দিন, যেকোন সময় ফি’ পরিশোধ করার সুযোগ পাবেন। এসময় রামেবি’র পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ আলম, পরিচালক (অ.হি.) মোহাম্মদ ইব্রাহীম কবীর, পরিচালক (প. উ.) ইঞ্জিনিয়ার সিরাজুম মুনীর, জনতা ব্যাংকের ডিজিএম মো. নূর আলম, এজিএম মো. আতিকুর রহমান ও আব্দুল হাকিম, লক্ষিপুর শাখার ম্যানেজার (এসপিও) মো. শরিফুল ইসলাম সহ রামেবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১০

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৩

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১৪

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১৫

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১৬

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৭

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৮

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১৯

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST