২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দেয়ালে ‘জয় বাংলা’ লেখায় ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল যুবদল নেতা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা ও শেখ হাসিনাতেই আস্থা’ লেখায় জনি (২৩) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা। এসময় স্থানীয়রাও যুবদল নেতাকর্মীদের সঙ্গে যোগ দেয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের বনমরিচা এলাকায় এ ঘটনা ঘটে। জনি শেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সদস্য ও কলেজ রোড এলকার মৃত শরিফুল ইসলামের ছেলে।

উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সবুজ জানান, গত বুধবার সকালে শেরপুর সরকারি কলেজের দেয়ালে, পুন্যতলা, বনমরিচা বটতালার বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা, শেখ হাসিনাতেই আস্থা’ এসব লেখা দেখা যায়। বিষয়টি নিয়ে এলাকার মধ্যে ব্যাপক আলোচনা হয়। পরে আমরা দেয়ালের লেখা মুছে ফেলতে নিলে শেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি জান্নাতের ছোট ভাই ও কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য জনি মোবাইলে আমাদের জানায় দেয়ালের লেখা মুছে ফেললে আবারও লেখা হবে। এতে আমরা বুঝতে পারি জনিই এই স্লোগান গুলো লিখেছে। তখন আমরা তাকে খুঁজে বনমরিচা এলাকা থেকে আটক করলে জনি লেখার কথা স্বীকার করে এবং তার সঙ্গে লালন, সাগর নামে আরো দুজন জড়িত থাকার কথা স্বীকার করে। পরে জনিকে পুলিশে সোপর্দ করি।

আরও পড়ুনঃ   নগরীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আটক জনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতন হলেও তার দোসররা এখনও বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে দেয়ালে লেখা, গাড়িতে পোষ্টার লাগাচ্ছে। গত ৭দিন আগে শেরুয়া বটতলা এলাকায় শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির গাড়ীতে একটি পোষ্টার দুর্বৃত্তরা লাগিয়েছে। সেখানে লেখা ছিল ‘আইয়ুব, বদি, সাইফুল মৃত্যুর জন্য প্রস্তুত হও’ এই নামগুলো স্থানীয় বিএনপি নেতাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১০

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১১

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১২

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৩

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৪

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৫

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৬

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৭

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৮

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৯

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

২০

Design & Developed by: BD IT HOST