২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চিরকুটে মৃত্যুর হুমকি: ‘তুই জীবনের শেষ খাওয়া খেয়ে নে’

স্টাফ রিপোর্টার : ‘তুই জীবনের শেষ খাওয়া খেয়ে নে। তুই বাড়ি থেকে বের হলে তোর মৃত্যু নিশ্চিত।’ চিরকুটে এমন কথা লিখে ইসলামী বক্তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

এই ঘটনায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ইসলামী বক্তা হাফেজ মাওলানা মো. মোস্তাকিম বিল্লাহ (২৭)।

রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পরিজুনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। তবে তিনি রাজশাহী নগরীতে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তবে তার বাবা-মা গ্রামের বাসায় থাকেন।

আরও পড়ুনঃ   সুদমুক্ত ঋণ আদায়ে সরকার কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে: এম সাখাওয়াত হোসেন

বাসার সামনে ৬টি চিরকুট গালিগালাজ করে চিরকুটে লেখা ছিল- ‘আমরা আবার ফিরব, ভয়ঙ্কর রূপে, তোরা প্রস্তুত হয়ে যা। তোর কাফনের কাপড় আমাদের কাছে রেডি আছে, তোর কবরের কাছে দিয়ে আসব। খুব তো আন্দোলনে সামনে ছিলি, এবার দেখব তোর কেমন সাহস। তোকে কে বাঁচাবে? ‘তুই জীবনের শেষ খাওয়া খেয়ে নে। তুই বাড়ি থেকে বের হলে তোর মৃত্যু নিশ্চিত।’

জিডিতে ওই বক্তা উল্লেখ করেছেন, ‘আমি একজন ব্যবসায়ী এবং আলেম। আমি সারাদেশে ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদান করি। আমি রাজশাহীতে (নগরীতে) বাসা ভাড়া নিয়ে থাকি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে আমার মা আমাকে ফোন দিয়ে জানায়, কে বা কারা আমার বাড়ির মেইন গেটের ওয়ালে কম্পিউটার প্রিন্ট করা কিছু কাগজে আমার নাম দিয়ে অশ্লীল গালিগালাজসহ প্রাণনাশের হুমকির কথা লিখে দেওয়ালে আঠা দিয়ে লাগিয়েছে। আমি বাড়িতে এসে উক্ত কাগজ দেখতে পাই।’

আরও পড়ুনঃ   বাঘার ৫শত বছরের ঐতিহাসিক ঈদ মেলার ইজারা সম্পন্ন: ইজারা পেলেন মামুন হোসেন

এ বিষয়ে হাফেজ মাওলানা মো. মোস্তাকিম বিল্লাহ বলেন, আমাকে আগেও হুমকি দেওয়া হয়েছিল। বর্তমানে নিরাপত্তা নিয়ে আমি ও আমার পরিবার শঙ্কিত।

মোহনপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST