২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জনগনের ভোগান্তি কমাতে চালু হল ব্যাংকিং কর আদায় পদ্ধতি : জেলা প্রশাসক

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় ব্যাংকিং পদ্ধতিতে হোল্ডিং কর আদায় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি তাহেরপুর পৌরসভার ব্যাংকিং পদ্ধতিতে কর আদায় কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, ব্যাংকিং পদ্ধতিতে কর আদায় করা হলে জনগণের ভোগান্তি কমবে। গৃহ মালিকদের আস্থা ফিরবে। ব্যাংকিং পদ্ধতিতে কর চালুর আগে অনেকেই কর আদায় নিয়ে অভিযোগ করতেন। এখন আর সে সুযোগ হবে না। এখন থেকে ব্যাংকিং পদ্ধতিতেই গৃহ মালিকরা কর পরিশোধ করতে পারবেন। এতে করে তাহেরপুর পৌরসভা সহজেই কর আদায় করতে পারবে। কর পরিষদ করার জন্য কারো কাছে ঘুরতে হবে না। সময় মত কর পরিষদ করুন। নাগরিক সেবা গ্রহণ করুন।

আরও পড়ুনঃ   যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

ব্যাংকিং পদ্ধতিতে কর আদায় উপলক্ষে তাহেরপুর পৌরসভার আয়োজনে পৌর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তাহেরপুর পৌরসভার প্রশাসক ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাহেরপুর পৌরসভার সহকারী কর আদায়কারী রফিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রুবল, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, তাহেরপুর জনতা ব্যাংকের ব্যবস্থাপক সেলিম আহমেদ, কর প্রদানকারী মহসিন আলী, তাহেরপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রশিদ, তাহেরপুর পৌরসভা জামায়াতের আমির শহিদুজ্জামান মীর।

আরও পড়ুনঃ   মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছিতে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী আব্দুল জব্বার, পৌরসভার সহকারী প্রকৌশলী জাহিদুল হক, কর নির্ধারণকারি জাহিদ আকরাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST