২৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মক্কা-রিয়াদে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস, নাগরিকদের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক : চলতি বছর মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে নজিরবিহীন ঠান্ডা পড়েছে; এর মধ্যেই রাজধানী রিয়াদ, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র শহর মক্কাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড় ও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

বুধবার এক বিজ্ঞপ্তিতে সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে আগামী সোমবার (২৭ জানুয়ারি) পর্যন্ত থেকে মক্কা, রিয়াদ, জাজান, আসির এবং দক্ষিন পশ্চিমাঞ্চলীয় আল বাহা এলাকায় ঝড়, শিলাবৃষ্টি ও বজ্র-বিদ্যুৎসহ ভারী বর্ষণ ঘটবে।

আরও পড়ুনঃ   সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আল-বশির

একই সময়ে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা, আল জাওয়াফ, হা’ইল, মদিনা, আল কাসিম এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে মাঝারি থেকে ভারী বর্ষণ ঘটতে পারে বলে উল্লেখ করা হয়েছে এনসিএমের পূর্বাভাসে।

এদিকে সম্ভাব্য এ বৈরী আবহাওয়া পরিস্থিতিতে নাগরিক ও বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদির বেসমারিক প্রতিরক্ষা বাহিনী। ঝড়-বৃষ্টির সময়ে নাগরিকদের নিরাপদ স্থানে থাকতে এবং নিচু এলাকা, অর্থাৎ যেসব জায়গায় পানি জমতে পারে— সেসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধ হলেই পশ্চিমবঙ্গে শান্তি আসবে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়া জরুরি পরিস্থিতিতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগের জন্যও নাগরিক ও বাসিন্দাদের আহ্বানও জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST