২৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধ হলেই পশ্চিমবঙ্গে শান্তি আসবে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: ভারতের কেন্দ্র ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদির নেতৃত্বের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ না হলে পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। রোববার বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের অপর পাশে অবস্থিত ভারতের পেট্রোপোল বন্দরে একটি সুবিশাল যাত্রী ছাউনির উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পেট্রাপোল স্থলবন্দরে যাত্রী ছাউনির উদ্বোধনকালে দেওয়া ভাষণে তিনি করেন, ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি এবং ক্ষমতায় এলে প্রতিবেশী (বাংলাদেশ) দেশ থেকে অবৈধ অভিবাসন বন্ধ করা হবে।

আরও পড়ুনঃ   পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজা সিটি, কী হচ্ছে সেখানে জানে না কেউ

এ সময় বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেন এবং রাজ্যের জনগণকে ২০২৬ সালে রাজনৈতিক পরিবর্তনের জন্য আহ্বান জানান।

অমিত শাহ বলেন, ‘একটি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় স্থলবন্দরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সীমান্ত পেরিয়ে বৈধ চলাচলের সুযোগ না থাকলে, অবৈধ উপায়ে চলাচল শুরু হয়, যা দেশের শান্তিকে ব্যাহত করে। আমি বাংলার (পশ্চিমবঙ্গ) মানুষকে ২০২৬ সালে (সরকার) পরিবর্তন আনার আহ্বান জানাই। আমরা ক্ষমতায় আসলে (বাংলাদেশ থেকে) অনুপ্রবেশ বন্ধ করব এবং রাজ্যে শান্তি ফিরে আসবে।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে শান্তি কেবল তখনই আসবে যখন (বাংলাদেশিদের) অনুপ্রবেশ বন্ধ হবে…স্থলবন্দরগুলো দুই দেশের সংযোগ ও সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও বাড়ায়।’

আরও পড়ুনঃ   ‘বিক্রির জন্য নয়’, মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান ওপেন এআইয়ের

এর আগে, ‘মৈত্রী দ্বার’ নামে যাত্রী ছাউনির উদ্বোধন করেন অমিত শাহ। এই যাত্রী ছাউনিটিতে আধুনিক সকল সুযোগ-সুবিধা যেমন, ভিআইপি লাউঞ্জ, শুল্কমুক্ত দোকান, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, শিশুর খাবার খাওয়ানোর কামরা, খাবার ও পানীয়ের দোকান ইত্যাদি আছে। প্রায় ৫০ হাজার বর্গমিটার এলাকার ওপর নির্মিত এই ছাউনির ধারণক্ষমতা ২০ হাজার এবং এই টার্মিনালেই অভিবাসন, শুল্ক এবং নিরাপত্তা পরিষেবাগুলো নিশ্চিত করা হবে। তথ্যসুত্র: আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST