২৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

লস অ্যাঞ্জেলেসের কাছে ফের আগুন, বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে দাবানলে ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ভয়াবহ সেই বিপর্যয়ের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্রের এই অঞ্চলটি। এর মধ্যেই নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তরের বিস্তীর্ণ এলাকায়।

আর এরই জেরে ৩১ হাজার মানুষকে তাদের ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বার্তা সংস্থাটি বলছে, স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) রাতে লস অ্যাঞ্জেলেসের কাছেই নতুন করে ছড়িয়ে পড়ে দাবানল। পালিসেডেস এবং ইয়াটনের পর এ বার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক লেক-সংলগ্ন এলাকা। ইতোমধ্যে ৩১ হাজার মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

লস অ্যাঞ্জেলেস থেকে উত্তরে প্রায় ৩৫ মাইল দূরে সান্টা ক্ল্যারিটা শহরের কাছে অবস্থিত কাস্টাইক লেক। লেকের আশপাশের এলাকাজুড়ে বহু মানুষ বসবাস করেন। মার্কিন সংবাদমাধ্যম বলছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৮ হাজার একর বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। দমকা হাওয়ার কারণে আরও দ্রুত ছড়াচ্ছে আগুন।

আরও পড়ুনঃ   ফিলিস্তিনিদের রাফা ছাড়ার নির্দেশ দিলো ইসরায়েল

এছাড়া শুষ্ক এবং দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। আর এই কারণে এলাকার সব বাসিন্দাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। যে কোনও মুহূর্তে বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে।

পরিস্থিতির অবনতি হলে সাময়িকভাবে প্রয়োজনীয় ওষুধপত্র, মূল্যবান সামগ্রী এবং পোষ্যদের নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হতে পারে তাদের।

এদিকে, ওয়েস্ট কোস্ট এলাকায় বন্ধ হয়ে গেছে মূল সড়কের একাংশ। ফলে সড়কপথে ব্যাপক যানজটের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। কাস্টাইকের পিচেস জেলের জন্যও জারি হয়েছে সতর্কতা। যেকোনও সময় জেলে থাকা ৪ হাজার ৬০০ বন্দিকে সরিয়ে অন্যত্র নেওয়া হতে পারে। আর এ জন্য প্রয়োজনীয় বাসও প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   সৌদিতে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

এর আগে চলতি মাসেই আগুন লেগেছিল লস অ্যাঞ্জেলেসে। সেখানে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পালিসেডেসের দিকে আট জনের মরদেহ পাওয়া গিয়েছিল। বাকি ১৬ জনের মরদেহ পাওয়া গিয়েছিল ইয়াটনের দিক থেকে। ওই আগুনে পুড়ে গেছে হাজার হাজার বাড়ি। গৃহহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ।

আমেরিকার ইতিহাসে এটিই হয়তো সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে আশঙ্কা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসম। প্রথম দফার ওই আগুনে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত তা এখনও স্পষ্ট নয়।

তবে অনুমান করা হচ্ছে, ১৩৫ বিলিয়ন মার্কিন ডলারের (সাড়ে ১৩ হাজার কোটি মার্কিন ডলার) ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST