২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

এ বছরই নির্বাচনসহ ৭ বিষয়ে একমত বিএনপি-খেলাফত মজলিস

অনলাইন ডেস্ক : বুধবার (২২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপি ও খেলাফত মজলিসের শীর্ষ নেতারা। ছবি: সংগৃহীত

২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং পতিত ফ্যাসিস্টদের পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্য জোরদার করাসহ সাতটি বিষয়ে একমত হয়েছে বিএনপি ও খেলাফত মজলিস।

বুধবার (২২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের পর দল দুটির যৌথ সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিএনপির সঙ্গে বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের বলেন, আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারসহ সাত দফায় আমরা একমত হয়েছি। এর আলোকে আমরা কাজ করবো, বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য অর্জন ও সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠনে।

খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

আবদুল কাদের বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সাফল্য ধরে রাখতে তারা জাতীয় ঐক্য বজায় রাখার দিকে মনোনিবেশ করেছেন। কিছু রাজনৈতিক দলের বক্তব্য ও কর্মকাণ্ড আমরা প্রত্যক্ষ করছি, যা জাতীয় ঐক্যের চেতনার পরিপন্থী। আমাদের অবস্থান ঐক্যের পক্ষে, বিভাজনের পক্ষে নয়। জাতির স্বার্থে এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এজন্য আমরা বিএনপির সঙ্গে সংলাপ করতে এসেছি। বিভিন্ন বিষয়ে আমরা তাদের সঙ্গে একমত হয়েছি।

আরও পড়ুনঃ   জয়পুরহাট-২ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

বিএনপির সঙ্গে যেসব বিষয়ে খেলাফত মজলিস সমঝোতায় পৌঁছেছেন তার মধ্যে রয়েছে- ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা, জাতীয় ঐক্য সুসংহত করতে আন্তঃদলীয় সংলাপ চালিয়ে যাওয়া, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করা এবং ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান।

এছাড়া রয়েছে- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পদক্ষেপ নেওয়া, ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা, পতিত স্বৈরাচারী ও ফ্যাসিবাদীদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য বজায় রাখা, হত্যা, গুম ও নির্যাতনে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং আওয়ামী সরকারের আমলে ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিস ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের চাপে বিএনপি জোট থেকে বেরিয়ে যায়। জোট ছাড়ার পর দলটির এটিই প্রথম বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক।

দেশ, ইসলাম ও মানবতার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেওয়ার একদিন পর বৈঠকটি অনুষ্ঠিত হলো।

বরিশালের চরমোনাই দরবার শরীফে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মো. রেজাউল করিমের ঘোষণা নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দেয়। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জামায়াত ও আইএবির ঐক্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

আরও পড়ুনঃ   ‘এই দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি নির্মুল সম্ভব নয়’- সাথি সমাবেশে শিবির নেতা

খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাংলাদেশে যারাই রাজনীতি করছেন, একই মতাবলম্বী তারা একসঙ্গে… কাজ করার কথা ভাবতে পারেন। এ নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

নজরুল ইসলাম খান বলেন, এক সময় এক দল আরেক দলের বিরোধিতা ও সমালোচনা করলেও পরে আন্দোলনের সময় তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। এটা অস্বাভাবিক কিছু নয়… এর আগেও বহুবার এমন হয়েছে যে, যারা একসময় একমত হয়েছিলেন তারা পরে দ্বিমত পোষণ করেছেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে, তাদের দল সরকার গঠন করলে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী দলগুলোকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা খেলাফত মজলিস নেতাদের সঙ্গে বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের উপায় নিয়ে আলোচনা করেছেন। আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১০

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১১

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৩

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৪

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৫

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

১৬

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

১৭

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

১৮

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

১৯

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

২০

Design & Developed by: BD IT HOST