২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তুরস্কে পর্বতের চূড়ায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬৬

অনলাইন ডেস্ক : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু পার্বত্য এলাকার একটি স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে অনেকেই আহত হয়েছেন।

দেশটির বোলু পর্বতের চূড়ায় কার্তালকায়া স্কি রিসোর্টের হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ বলেছে, রিসোর্টের গ্র্যান্ড কার্টাল হোটেলের ১২ তলায় মঙ্গলবার ভোর সাড়ে ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়।

আগুনের খবরে দেশটির ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে মোতায়েন করা হয়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, কয়েকটি দমকল ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স আগুনে পোড়া ভবনের নিচে অবস্থান করছে। এ সময় হোটেলের বিভিন্ন তলার জানালায় বিছানার চাঁদর বেঁধে ঝুলিয়ে পালানোর চেষ্টা করেন অতিথিরা।

আরও পড়ুনঃ   আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান, যে পরিস্থিতিতে পড়ছে ভারত

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভিকে হোটেলের একজন অতিথি বলেন, আগুন থেকে বাঁচার জন্য লোকজন জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন। অগ্নিকাণ্ডের সময় হোটেলের ছাদে দু’জন নারীকে দেখা যায়। আগুন কাছাকাছি আসায় তারা সেখান থেকে লাফিয়ে পড়েন।

হোটেলের আরেকজন অতিথি একোল টিভিকে বলেন, তিনি ও তার পরিবার আগুনের তাপে জেগে উঠেছিলেন। তারা আগুনের সতর্ক সংকেত শুনতে পাননি। পরে ধোঁয়ায় ঢেকে যাওয়া হোটেলের করিডোরে প্রবেশ করেন তারা। সেখান থেকে নিচের তলার জানালা দিয়ে তুষারের ওপর লাফ দেন তারা।

আরও পড়ুনঃ   ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ারলিকায়া বলেন, কয়েকটি স্কি ঢালের গোড়ায় নির্মিত ওই হোটেলটিতে অগ্নিকাণ্ডের সময় ২৩৮ জন অতিথি ছিলেন। আগুন নিভিয়ে ফেলার পর সকালের দিকেও হোটেলটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

তিনি বলেন, ‘‘বর্তমানে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পুড়ে যাওয়া হোটেলটি শীতল করার প্রচেষ্টা চলছে। হোটেলের পেছনের অংশটি ঢালে হওয়ায় আগুন নেভানোর চেষ্টা কেবল সামনে ও পাশের দিক থেকে চালানো হচ্ছে।’’

অগ্নিকাণ্ডের বিষয়ে টেলিফোনে কল পাওয়ার প্রায় ৪৫ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন বলে জানিয়েছেন তিনি। হোটেলে অগ্নিকাণ্ডের এই ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST