২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় আম গাছের ডালে ঝুলন্ত গৃহবধুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাঘা : বাঘায় আম গাছের ডালে গলায় ফাঁ’স দেওয়া আকলিমা (২৫) নামে এক গুহবধুর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ । সোমবার (২০ জানুয়ারি) ওই গৃহবধুর ম’রদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে তার দেহের ময়না তদন্তের জণ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতলে পাঠানো হয়েছে। সে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের ঢাকা চন্দ্রগাথী গ্রামের দিনমজুর আসকান আলীর স্ত্রী। আকলিমার বাবার বাড়ি একই উপজেলার বাজুবাঘা গ্রামে। তার মা আছে, বাবা নেই।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে সাকিবকে নিয়ে প্রিয় জায়গায় শিশির

স্থানীয় সুত্রে জানা যায়, তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে দিয়েছেন। তার স্বামী বাড়িতে ছিলেন না। মাস খানেক আগে কাজের জন্য বাইরে গিয়েছে। পরিবারের দাবি, বিয়ের পর থেকে মানসিক রোগে ভুগছিল।

স্থানীয় আরমান আলী জানান, সকালে জানেন ওই গৃহবধু গ্রামের শাহাজানের বাড়ির পাশের আম গাছে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলে আছে। আরো অনেক লোকজন জড়ো হয়ে দেখেছে। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

গৃহবধুর নিকট আত্নীয় বাজুবাঘা গ্রামের সাহাবাজ আলী বলেন, দুই পারিবারই হত দরিদ্র। তার দাবি, গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করলো নাকি, তাকে কেউ মেরে ফেলে লাশ ঝুলিয়ে রেখেছে, এ বিষয়ে তাদের সন্দেহ রয়েছে।

আরও পড়ুনঃ   সদরঘাটে মানুষের ঢল, ভিন্ন চিত্র রেল ও সড়কে

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আশাদুজ্জামান বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে ইউডি মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

১০

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

১১

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

১২

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৭

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৯

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST