১৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে একই পরিবারের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় উদ্ধার হওয়া একই পরিবারের চার মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। এর মধ্যে মা-মেয়ের মরদেহ নিয়েছেন মিনারুলের শাশুড়ি আর নিহত মিনারুল ও ছেলে মাহিমের মরদেহ নিয়েছেন মিনারুলের বাবা রুস্তম আলী। এর ফলে চারজনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে দুই জায়গায়।

শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মিনারুল ও তার ছেলে মাহিমকে নিজ এলাকা পবা উপজেলার বামুনশিখড়ে দাফন করা হয়। এ ছাড়া মিনারুলের স্ত্রী মনিরা ও মেয়ে মিথিলাকে নগরীর টিকাপাড়া কবরস্থানে বাদ মাগরিব দাফন করা হয়।

এর আগে, সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষ হয়। এরপর চারজনের মরদেহ মিনারুলের গ্রামে নিয়ে আসার কথা ছিল। তাই মিনারুলের পরিবারিক কবরস্থানে তিনটা কবর খোড়া শেষ হয়েছিল। আর একটা কবর খোড়ার প্রস্তুতিকালে খবর আসে গ্রামে মরদেহ দুইটা আসবে। আর মা ও মেয়ের মরদেহ নিয়ে যাবে মিনারুলের শাশুড়ি।

আরও পড়ুনঃ   তৃষ্ণার্ত মানুষের মাঝে জেলা পরিষদের পানি ও খাবার স্যালাইন বিতরণ

উল্লেখ্য, শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজশাহীর পবা উপজেলার বামুনশিখড় এলাকার নিজ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় হত্যা ও অপমৃত্যু মামলা হয়েছে। হত্যা মামলার বাদী মিনারুলের শাশুড়ি শিউলি খাতুন। আরেকটি অপমৃত্যু মামলা করেন মিনারুলের বাবা রুস্তম। আর মরদেহের পাশে থাকা দুই পৃষ্ঠার একটি চিরকুটও উদ্ধার করা হয়।

চিরকুটের এক জায়গায় লেখা আছে, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।’ পরিবার পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা অভাবের কারণে মিনারুল তার স্ত্রী এবং দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুনঃ   বিভিন্ন টুর্নামেন্টের দায়িত্বে বাংলাদেশের ৪ আম্পায়ার

মেয়ে ও ছোট নাতনির মরদেহ শাশুড়ি নেবেন। এই বিষয়ে ফয়সালা হয়েছে বলে জানিয়েছেন পবার পারিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাঈদ আলী। তিনি বলেন, ছেলের পরিবার চারটি মরদেহই নিতে চেয়েছিল। পরে তিনটি মরদেহ নেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য তিনটি কবরও খোঁড়া হয়েছে। কিন্তু মরদেহ নিয়ে নানা জটিলতায় শেষ পর্যন্ত ছেলে ও বাবাকে গ্রামের নিয়ে যাওয়া হবে। মা ও ছোট মেয়েকে শাশুড়ির কাছে দেওয়া হয়।

এ বিষয়ে মতিহার থানা-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক বলেন, তারা দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছে যে দুটি করে মরদেহ দুই পরিবার নিয়ে দাফন করবে। মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। একটি অপমৃত্যু ও অপরটি হত্যা মামলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST