২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সংসার করা হলো না জান্নাতির, বিয়ের ৫ মাসেই মৃত্যু

অনলাইন ডেস্ক : রাজধানীর ডেমরার শুকুরশী এলাকায় স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে জান্নাতি (১৮) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি বরগুনা জেলার আমতলী থানায়। তিনি ওই এলাকার বাশার আকন্দের মেয়ে।

আরও পড়ুনঃ   অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে বিএডিসির নির্বাহী প্রকৌশলীসহ ২ জনের বিরুদ্ধে মামলা

মৃত জান্নাতির শ্বশুর কামাল হোসেন হাওলাদার বলেন, আমার ছেলে নাজমুল হাওলাদারের সঙ্গে গত পাঁচ মাস আগে ভালোবেসে বিয়ে হয় জান্নাতির। আজ (সোমবার) সকালের দিকে আমার ছেলে কম্পিউটার ছেড়ে রাখে এবং ছেলের বউ কম্পিউটার বন্ধ করে দেয়। এই নিয়ে সকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আমার ছেলে তার কর্মস্থল মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চলে যায় এবং আমিও কাজে বাইরে চলে যাই।

আরও পড়ুনঃ   ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান অতঃপর এমপি আব্দুল আজিজ

দুপুর ১২টার দিকে বাসায় এসে দেখি জান্নাতি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশ এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ জান্নাতি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST