২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে বিএডিসির নির্বাহী প্রকৌশলীসহ ২ জনের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি : অর্থ আত্মসাতের অভিযোগে নাটোর বিএডিসির (সেচ বিভাগ) নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও সহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বড়াইগ্রাম আমলি আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার শ্রীরামপুর গ্রামের রওশন আলী নামে এক কৃষক।

মামলার শুনানি শেষে বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুনঃ   আরইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাদী কৃষক রওশন আলী অভিযোগ করেন, তিনি তাঁর কৃষি খামারের সেচের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত সেচ প্রকল্পের সুবিধা প্রাপ্তির জন্য নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেন। এ জন্য তিনি কয়েক দফায় নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীকে তাঁদের দাবি অনুযায়ী ৩ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন। দুই প্রকৌশলী চাহিদামতো সেচ সুবিধা প্রদানের আশ্বাস দিলেও অন্য কৃষক থেকে ঘুষ গ্রহণের মাধ্যমে অন্য মৌজায় সেচপাম্প স্থাপন করে শুভ নামে একজনকে ম্যানেজার নিয়োগ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

আরও পড়ুনঃ   এমপি আনার হত্যায় এবার আওয়ামী লীগ নেতা আটক

তবে অভিযোগ অস্বীকার করে বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, তিনি কোনো অনিয়ম ও আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত নন। এ বিষয়ে জানেনও না। মামলা হলে আইনগত পদক্ষেপ নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST