১৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা দেখছেন গাভাস্কার

অনলাইন ডেস্ক : দোড়গোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ৮ দলের এই টুর্নামেন্ট। ১৯৯৬ সালের পর আবারও পাকিস্তান তৈরি হচ্ছে আইসিসি ইভেন্ট আয়োজনে। বেশ জলঘোলা করেই অবশ্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান। ভারতের আপত্তিতে কদিন আগেও অনিশ্চিত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের তিন ভেন্যু ও দুবাইয়ে হবে টুর্নামেন্ট।

আসন্ন এই প্রতিযোগিতায় সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কারের বাজি পাকিস্তান। গাভাস্কারের মতে, আয়োজক দেশ হিসেবে সুবিধা পাবে পাকিস্তান। যে সুবিধা ২০২৩ সালে ভারত পেয়েছে, সেই সুবিধার কথাই তুলে ধরেছেন তিনি।

আরও পড়ুনঃ   যে কারণে বিপিএলকে ‘লজ্জাজনক’ বললেন সুজন

সুনীল গাভাস্কার বলেন, ‘পাকিস্তানকেই ফেভারিট হিসেবে ধরছি। কারণ, ওদের মাঠে ওদের হারানো সহজ নয়। ২০২৩ সালে ভারত ফাইনালে হেরেছিল। কিন্তু তার আগে ঘরের মাঠে কেউ ভারতকে হারাতে পারেনি। টানা ১০টা ম্যাচ ওরা জিতেছিল। সে কারণেই পাকিস্তান আমার বাজি।’

এদিকে, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ছয় বিশেষজ্ঞ ব্যাটার, এক উইকেটরক্ষক, চার অলরাউন্ডার, এক বিশেষজ্ঞ স্পিনার ও তিন পেসার নিয়ে স্কোয়াড সাজানো হয়েছে। পেসারদের মধ্যে আর্শদীপ সিংহের অভিজ্ঞতা কম। জসপ্রীত বুমরাহর খেলা নিয়ে সংশয় রয়েছে। মোহাম্মদ শামি দীর্ঘ বিরতি কাটিয়ে চোট সারিয়ে ফিরেছেন। ইরফান পাঠানের মতে, বেশি পেসার নিলে ভালো করতো ভারত। দুবাইয়ের পরিস্থিতির কথা বিচার করে এই কথা বলেছেন তিনি।

আরও পড়ুনঃ   সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে সরকার

পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। তারা ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইয়ে হবে। সেটা দল নির্বাচনের সময় মাথায় রাখা উচিত ছিল বলে মত পাঠানের। ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘দুবাইয়ের মাঠে পেসাররা অনেক সুবিধা পায়। পিচে পড়ে বল বেশি লাফায়। তাই ভারতের উচিত ছিল বেশি পেসার নেওয়া। এই বিষয়টা নির্বাচকদের মাথায় রাখা উচিত ছিল। কিন্তু তা হয়নি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা

বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

রাসিক কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

বেনাপোল বন্দর দিয়ে ৫ হাজার টন চাল আমদানি

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন এমপি, খেলেন সাধারণ রোগীদের খাবার

১০

বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১

নগরীতে ডিবি ও র‌্যাবের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ

১৩

রাজশাহীতে ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

১৪

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

১৫

হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

১৬

বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না : রাজশাহীতে নাহিদ ইসলাম

১৭

এ্যাডভোকেট বার এসোসিয়েশন সকল উন্নয়নে কাজ করা হবে : এমপি মিলন

১৮

দুর্গাপুরে কৃষিজমির টপসয়েল রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৯

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST