১৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

১০০ পিছ ইয়াবাসহ জেলা ডিবির অভিযানে গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর ডিবি পুলিশের অভিযানে ১০০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত (১৮ জানুয়ারি) রাজশাহী বাগমারা আচিনঘাট ঝলমলিয়া পাড়া হতে রাত ৭ টার দিকে তাকে গ্রেফতার করে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আজমল হোসেন (৩৬)। মোঃ আজমল হোসেন মোহনপুর থানাধীন পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ১৮ জানুয়ারি সন্ধার দিকে বাগমারা আচিনঘাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাগমারা আচিনঘাট ঝলমলিয়া এলাকার মোঃ মতিউর রহমানের পানের বরজের দক্ষিণ-পশ্চিম কোণে কাঁচা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই মাহবুব আলম ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আজমল হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি করে ফুল প্যান্টের সামনের ডান পকেট হতে একটি সাদা রঙের স্বচ্ছ পলিথিন দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পা কেটে যুবককে হত্যা

উল্লেখ্য, ইয়াবা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাগমারার মাদক কারবারি মোঃ সাজ্জাত হোসেন নামের এক ব্যক্তি পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম

রাজশাহীর পবাতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

রুয়েটে প্রযুক্তি ও কুলিং সিস্টেমে ন্যানোফ্লুইডের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব : এলজিআরডি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

১০

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

১১

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

১২

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

১৩

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

১৪

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

১৫

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৬

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

১৭

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

১৮

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৯

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST